রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার মৌলভীবাজারে মাওলানা আব্দুল আজিজ (রহ.) এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত পুনরায় শ্রেষ্ঠ শিক্ষক স্বীকৃতি–২০২৬ পেলেন কাটগড় রাজাপুকুর দাখিল মাদ্রাসার শিক্ষক মো. রফিকুল ইসলাম দিনাজপুর-০২ আসনে ধানের শীষের প্রচারণায় ছাত্রদলের সমন্বয়কের দায়িত্ব পেলেন তাইয়েবুল ইসলাম নেত্রকোণা- ৪ প্রার্থীতা প্রত্যাহার করলেন স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বীরগঞ্জে গলা কে*টে হ*ত্যা মামলায় বড় অগ্রগতি, র‍্যাবের অভিযানে খুলনা থেকে আসামি গ্রেফতার। গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র উপহার পেল পিছিয়ে পড়া জনগোষ্ঠী

কলকাতা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতা র‍্যালি

কলকাতা প্রতিনিধি সমরেশ রায় ও শম্পা দাস
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৮৫ সময় দেখুন
কলকাতা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতা র‍্যালি
কলকাতা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতা র‍্যালি

২৩ জুন, সোমবার সেন্ট্রাল ডিভিশন কলকাতা পুলিশের উদ্যোগে দুপুর ৩টায় ধর্মতলার সেন্ট্রাল ট্রাফিক গার্ডের সামনে থেকে এক মাদকবিরোধী সচেতনতা র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালি শুরুর আগে সেন্ট্রাল টু ডিসি, সেন্ট্রাল থ্রি ডিসি এবং বিশেষ অতিথি মিস্টার অ্যালেকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার, বিভিন্ন অফিসার এবং পুলিশকর্মীরা।

র‍্যালিতে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নেয়। তারা হাতে মাদকবিরোধী পোস্টার নিয়ে “Say Yes to Life, Say No to Drugs” বার্তা ছড়িয়ে দেন। র‍্যালিটি লেনিন সরণি, এস এন ব্যানার্জি রোড, ধর্মতলা ডরিনা ক্রসিং হয়ে পুনরায় মঞ্চে গিয়ে শেষ হয়।

পুলিশ কর্মকর্তা ও বক্তারা বলেন,
“ড্রাগের নেশা সর্বনাশা। এটি ব্যক্তি ও পরিবারকে ধ্বংস করে। আসুন আমরা একসঙ্গে মাদকমুক্ত সমাজ গড়ে তুলি। অন্যকে সচেতন করুন, প্রশাসনকে সহযোগিতা করুন, আগামী প্রজন্মকে সুস্থ রাখুন।”

বক্তারা আরও জানান, আগামী ২৬ জুন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে আরও বৃহত্তর সচেতনতা কর্মসূচি নেওয়া হবে এবং সকলকে অংশ নেওয়ার আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD