বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন গণভোট উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্দ্ধন মহোদয়ের অবসর গ্রহন। নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নন্দীগ্রামে সিরাতুন্নাবী মডেল মাদ্রাসার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার

সুনামগঞ্জে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লক্ষ্যে বিএনপির লিফলেট বিতরণ

সেলিম মাহবুব, সুনামগঞ্জ:
  • আপডেটের সময়: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৩৬৫ সময় দেখুন
সুনামগঞ্জে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লক্ষ্যে বিএনপির লিফলেট বিতরণ
সুনামগঞ্জে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লক্ষ্যে বিএনপির লিফলেট বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামীদিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জে লিফলেট বিতরণ করা হয়েছে।

রোববার বিকেলে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য এবং সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে মোটরসাইকেল শো-ডাউনসহ এ লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সদর উপজেলার সুরমা ও জাহাঙ্গীরনগর ইউনিয়নের গ্রাম-গঞ্জ ও শহর এলাকায় হাজারো নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী চেয়ারম্যান, মুনাজ্জির হোসেন সুজন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ লিলু, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সুহের আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলমসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

নেতারা বলেন, তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে সুনামগঞ্জের তৃণমূল নেতাকর্মীরা সবসময় প্রস্তুত। তারা সুনামগঞ্জ-৪ আসনে নুরুল ইসলাম নুরুলকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দাবি জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD