বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন গণভোট উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্দ্ধন মহোদয়ের অবসর গ্রহন। নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নন্দীগ্রামে সিরাতুন্নাবী মডেল মাদ্রাসার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার

রাত দখল ট্রান্স-কুইয়ার ঐক্যমঞ্চের প্রতিবাদী মিছিল ও সভা

কলকাতা প্রতিনিধি সমরেশ রায় ও শম্পা দাস
  • আপডেটের সময়: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২১৮ সময় দেখুন
রাত দখল ট্রান্স-কুইয়ার ঐক্যমঞ্চের প্রতিবাদী মিছিল ও সভা
রাত দখল ট্রান্স-কুইয়ার ঐক্যমঞ্চের প্রতিবাদী মিছিল ও সভা

 ২২ জুন, রবিবার বিকেল ৪টায় ধর্মতলা ডরিনা ক্রসিং থেকে রবীন্দ্র সদনের রানুচ্ছায়া মঞ্চ পর্যন্ত এক প্রতিবাদী মিছিল করে রাত দখল ট্রান্স-কুইয়ার ঐক্যমঞ্চ। মিছিল শেষে সন্ধ্যা ৬টায় সেখানে এক প্রতিবাদী সভার আয়োজন করা হয়।

আয়োজকেরা জানান, “এটি আমাদের গৌরবের মাস — প্রাইড মান্থ ২০২৫। প্রাইড মার্চ ও প্রাইড সভার মাধ্যমে আমরা আমাদের অধিকার ও দাবি জনসমক্ষে তুলে ধরছি। রামধনু পতাকার রঙে আমরা আমাদের প্রতিবাদের বার্তা আকাশে বাতাসে ছড়িয়ে দিতে চাই।”

তারা আরও বলেন, “প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি লড়াই আমাদের গণতান্ত্রিক অধিকারের অংশ। আমরা ভারতের নাগরিক, আমাদেরও সমান অধিকার রয়েছে। কিন্তু আমাদের উপর যে অবিচার ঘটে চলেছে, তার বিরুদ্ধে গণতান্ত্রিক পথেই আমরা লড়াই চালিয়ে যাচ্ছি।”

আহ্বান জানানো হয়, “অনেক ট্রান্স-কুইয়ার ব্যক্তি আছেন, যারা সমাজের নানা বাধার কারণে প্রকাশ্যে আসতে পারেন না। আমরা চাই, তারা সাহসিকতার সাথে এগিয়ে আসুন, প্রতিবাদে শামিল হোন, নিজেদের অধিকার নিজেদের হাতেই ছিনিয়ে নিন।”

বক্তারা বলেন, “যেমন অন্য নাগরিকরা জন্মগত অধিকার নিয়ে বাঁচেন, আমরাও তাই চাই। আমরা ভারতেই জন্মেছি, তাহলে কেন আমাদের অধিকার থেকে বঞ্চিত থাকতে হবে? আমরা ট্রান্স-কুইয়ার বলে কি আমাদের দাবি থাকবে না? কেন বারবার আমাদের পথে নামতে হবে? আমরা চাই সমান অধিকার ও মর্যাদা নিয়ে স্বাধীনভাবে বাঁচতে।”

শেষে তারা বলেন, “রামধনু পতাকা আমাদের পরিচয় ও লড়াইয়ের প্রতীক। যতদিন না আমাদের অধিকার নিশ্চিত করা হয়, ততদিন আমরা লড়াই চালিয়ে যাব।”

অনেক ট্রান্স-কুইয়ার মানুষ এই মিছিলে অংশ নেন এবং প্রতিবাদের কণ্ঠ আরও দৃঢ় করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD