মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
তালাশ বিডি’র প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম নবীনগরে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন কর্তৃক ফ্রী চক্ষু শিবির সম্পন্ন রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। ময়মনসিংহ সদর-৪ আসনে ধানের শীষের মনোনয়নপত্র জমা দিলেন আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সাথে নিয়ে জামায়াত প্রার্থী কামরুল আহসানের মনোনয়নপত্র দাখিল লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার পুলিশ সুপার জামালপুর কর্তৃক বকশিগঞ্জ থানা পরিদর্শন- ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ছাতকের জাতুয়া গ্রামে দু’পক্ষের সংঘর্ষ ঘটনাস্থল থেকে আটক ৩ জন

সেলিম মাহবুব,ছাতকঃ
  • আপডেটের সময়: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৪২৪ সময় দেখুন

 

ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া গ্রামের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় গ্রামের মসজিদের কমিটি গঠন নিয়ে জাতুয়া গ্রামের হুশিয়ার আলী ও সোহেল মিয়া পক্ষদ্বয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রচেষ্টা চালায়। এ সময় সোহেল মিয়া পক্ষের লোকজন পুলিশের উপর ইট পাটকেল ছুঁড়তে থাকে। এতে পুলিশের একজন সদস্য আহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে ছাতক আর্মি ক্যাম্পের একটি টহল টিম ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র সহ ৩ জনকে আটক করেছে। আটকৃতরা হলেন, দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া গ্রামের আসমত আলীর পুত্র লায়েক মিয়া, জাতুয়া গ্রামের শামসুল হকের পুত্র মোঃ গোলাম কিবরিয়া ও গোবিন্দগঞ্জ-সৈদের গাঁও ইউনিয়নের দিঘলী গ্রামের মৃত বশর মিয়ার পুত্র আফতাব উদ্দিন। আটকৃতদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ৪ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আটক ৩ জনকে রাতে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সেনাবাহিনীর একটি সুত্র থেকে জানা গেছে। ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ, একজন পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনা স্বীকার করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।##

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD