মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
তালাশ বিডি’র প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম নবীনগরে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন কর্তৃক ফ্রী চক্ষু শিবির সম্পন্ন রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। ময়মনসিংহ সদর-৪ আসনে ধানের শীষের মনোনয়নপত্র জমা দিলেন আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সাথে নিয়ে জামায়াত প্রার্থী কামরুল আহসানের মনোনয়নপত্র দাখিল লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার পুলিশ সুপার জামালপুর কর্তৃক বকশিগঞ্জ থানা পরিদর্শন- ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

সাভারে দগ্ধ নারী পোষাক শ্রমিকের পাশে দাড়ালেন বিএনপি নেতা খোরশেদ আলম

মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময়: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২৫৯ সময় দেখুন
সাভারে দগ্ধ নারী পোষাক শ্রমিকের পাশে দাড়ালেন বিএনপি নেতা খোরশেদ আলম
সাভারে দগ্ধ নারী পোষাক শ্রমিকের পাশে দাড়ালেন বিএনপি নেতা খোরশেদ আলম

সাভারে আগুনে দগ্ধ হওয়া নারী পোষাক শ্রমিক মায়ার চিকিৎসা সেবায় আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম।

শনিবার রাত নয়টার দিকে গনমাধ্যম কর্মীদের কাছ থেকে খবর পেয়ে তাৎক্ষনিক পোষাক শ্রমিক মায়ার ভাড়াকৃত বাসায় ছুটে যান তিনি।

পৌর এলাকার বনপুকুরে পোষাক শ্রমিক মায়ার ভাড়াকৃত বাসায় ছুটে গিয়ে প্রথমে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এবং মায়ার অভিভাবকদের মায়ার চিকিৎসার ব্যপারে পরামর্শ দেন।

পরে মায়ার চিকিৎসা সেবায় তার স্বামীর হাতে নগদ অর্থ তুলে দেন খোরশেদ আলম।

এসময় সাংবাদিকদের সাথে আলাপ কালে খোরশেদ আলম বলেন,আমৃত্যু পর্যন্ত তিনি গরিব অসহায় দুস্থ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন। কারণ,বিগত আওয়ামী সরকারের আমলে তার উপর অত্যাচারের একটি ষ্টীম রোলার চালানো হয়েছিলো। একের পর এক মামলা দিয়ে যখন তাকে ঘর ছাড়া করেছিলেন তখন তিনি এই গরিব অসহায় মানুষের আশ্রয়ে আত্ম গোপনে নিজের প্রাণ রক্ষা করেছিলেন। তারপর থেকেই তিনি গরিব অসহায় দুস্থ মানুষের মাঝে নিজেকে উৎসর্গ করে দিয়েছেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সাভার পৌর ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু,৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোশারফ হোসেন মোল্লা,পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী ও পৌর বিএনপির খান মজলিশ বাবুসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে মায়া নিজ ভাড়াকৃত বাসায় রান্নার কাজ করতে গিয়ে গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট হওয়া আগুনে তার শরীরের নিচের অংশ দগ্ধ হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD