বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন গণভোট উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্দ্ধন মহোদয়ের অবসর গ্রহন। নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নন্দীগ্রামে সিরাতুন্নাবী মডেল মাদ্রাসার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার

৭ দিনেও উদ্ধার হয়নি চুরি হওয়া মোবাইল ফোন, পুরস্কার ঘোষণা

নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • আপডেটের সময়: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২২৫ সময় দেখুন
৭ দিনেও উদ্ধার হয়নি চুরি হওয়া মোবাইল ফোন, পুরস্কার ঘোষণা
৭ দিনেও উদ্ধার হয়নি চুরি হওয়া মোবাইল ফোন, পুরস্কার ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার নিকটস্থ পিয়াসি টেলিকম নামের একটি মোবাইল শপের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনার সাতদিনেও তা উদ্ধার হয়নি। সিসিটিভি ফুটেজে একজনকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করা হয়েছে। গত ১৩ জুন সকালে থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ করার পরও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি।
অগ্যতা পিয়াসি টেলিকমের কর্ণধার শুভ দাস নিজ থেকেই চোরকে ধরিয়ে দিতে সকল জনসাধারনের সহযোগীতা চাইলেন। এজন্য তিনি পুরষ্কারও ঘোষণা করেছেন। যদি কোন ব্যক্তি সিসিটিভি ফুটেজ থেকে সংগ্রহীত স্বন্দেহজনক ব্যক্তি অর্থাৎ চোর এর নাম- পরিচয় সনাক্ত ও সন্ধান দিতে পারেন। তাকে নগদ ৫০০০০/-(পঞ্চাশ হাজার টাকা) পুরষ্কার
শনিবার স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে এ ঘোষণা দেন তিনি।

গত ১৩ জুন সোমবার নাসিরনগর থানা রোডের রাজাম্যানশন মার্কেটের পিয়াসি টেলিকম নামের মোবাইল শপেরর একটি দোকানের তালা ভেঙে প্রায় ১৫-২০ লাখ টাকার বিভিন্ন কোম্পানির এন্ড্রুয়েড মোবাইল ফোন চুরির দুর্ধর্ষ ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিক ভিকটিম শুভ দাস নাসিরনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ন
পরবর্তীতে থানার আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে অজ্ঞাতনামা এক যুবকের ছবি শনাক্ত করা হয়েছে। ঘটনার পর সাতদিনের চুলচেরা বিশ্লেষণ ও তদন্তে ছবি শনাক্তকারী যুবকের দ্বারাই চুরির ঘটনাটি সংগঠিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পিয়াসি টেলিকমের সত্ত্বাধিকারী শুভ দাস বলেন,‘যদি কোনো ব্যক্তি চোরের সন্ধান দিতে পারলে তাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। তথ্যদানকারীর সব তথ্য ও পরিচয় গোপন রাখা হবে।’

যোগাযোগঃ শুভ দাস, পিয়াসি টেলিকম, রাজাম্যানশন, থানা রোড,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া
মোবাইল 0 1721-154609

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD