রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে নাগরপুরে বিক্ষোভ মিছিল নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে জগন্নাথপুরে প্রচারণা পোস্টার নামিয়েছেন ধানের শীষ এর প্রার্থী ধোবাউড়ায় বাঘবেড় গ্রামীণ ব্যাংক শাখার উদ্যােগে সুধী সমাবেশ অনুষ্ঠিত। দিরাইয়ে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত রাজধানীতে ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সাভারে বিক্ষোভ সমাবেশ ধর্মপাশায় বেগম জিয়ার রোগমুক্তি কামনায় গণদোয়া ও  মিলাদ মাহফিল জগন্নাথপুরে পলাতক ৪ আসামী গ্রেপ্তার জামালগঞ্জে বিএনপির নির্বাচনী পথসভা কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

দোয়ারাবাজারে ভারতীয় ৯পিস মদসহ দুই মাদককারবারী আটক

সেলিম মাহবুব,সুনামগঞ্জঃ
  • আপডেটের সময়: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৭৮ সময় দেখুন
দোয়ারাবাজারে ভারতীয় ৯পিস মদসহ দুই মাদককারবারী আটক
দোয়ারাবাজারে ভারতীয় ৯পিস মদসহ দুই মাদককারবারী আটক

দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের বীরেন্দ্র নগর গ্রামের গৌছ আলীর দোকানের পাশের রাস্তা থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটকৃতদের কাছ থেকে ৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। ৯ বোতল এসিব্ল্যাক মদের মুল্য ৯ হাজার টাকা। আটককৃতরা হলেন নরসিংপুর ইউনিয়নের খাইরগাঁও গ্রামের মোঃ জহুর ইসলামের ছেলে মোঃ সুমন মিয়া (১৯) ও রহিমের পাড়া গ্রামের মোঃ ইজার আলীর ছেলে মোঃ ইব্রাহিম মিয়া (২০)। একটি সাদা রংঙ্গের বস্তায় থাকা ৯ বোতল ভারতীয় মদ তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার এস আই মনিরুল ইসলাম অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক ও মদ উদ্ধার করেছেন। শনিবার (২১ জুন) দুপুরেতাদের আটক করা হয়েছে।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হক দুই জন আটকের বিষয় নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তাদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়।আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD