রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার মৌলভীবাজারে মাওলানা আব্দুল আজিজ (রহ.) এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত পুনরায় শ্রেষ্ঠ শিক্ষক স্বীকৃতি–২০২৬ পেলেন কাটগড় রাজাপুকুর দাখিল মাদ্রাসার শিক্ষক মো. রফিকুল ইসলাম দিনাজপুর-০২ আসনে ধানের শীষের প্রচারণায় ছাত্রদলের সমন্বয়কের দায়িত্ব পেলেন তাইয়েবুল ইসলাম নেত্রকোণা- ৪ প্রার্থীতা প্রত্যাহার করলেন স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বীরগঞ্জে গলা কে*টে হ*ত্যা মামলায় বড় অগ্রগতি, র‍্যাবের অভিযানে খুলনা থেকে আসামি গ্রেফতার। গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র উপহার পেল পিছিয়ে পড়া জনগোষ্ঠী মৌলভীবাজারে বৃটেন প্রবাসী আজাদ হুসাইনের অর্থায়নে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ

আদ্যাপীঠে আন্তর্জাতিক যোগ দিবস ও শ্যাম সুন্দর জুয়েলার্সের যোগা-ধ্যান কর্মশালা উদযাপিত

সমরেশ রায় ও শম্পা দাস
  • আপডেটের সময়: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৩৪৮ সময় দেখুন
আদ্যাপীঠে আন্তর্জাতিক যোগ দিবস ও শ্যাম সুন্দর জুয়েলার্সের যোগা-ধ্যান কর্মশালা উদযাপিত
আদ্যাপীঠে আন্তর্জাতিক যোগ দিবস ও শ্যাম সুন্দর জুয়েলার্সের যোগা-ধ্যান কর্মশালা উদযাপিত

২১ জুন শনিবার দুপুর ৩টায় আদ্যাপীঠে উদযাপিত হলো আন্তর্জাতিক যোগ দিবস। একইসঙ্গে শ্যাম সুন্দর জুয়েলার্সের উদ্যোগে অনুষ্ঠিত হলো যোগা ও ধ্যানের বিশেষ কর্মশালা।

এই দিনে সারা দেশে আন্তর্জাতিক যোগ দিবস ও বিশ্ব সংগীত দিবস পালিত হয়। আদ্যাপীঠের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুরাল ভাই, দীপা মা, যোগী বিশ্ব, শ্যাম সুন্দর জুয়েলার্সের কর্ণধার রূপক সাহা এবং অন্যান্য বিশিষ্টজনেরা। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অতিথিদের উত্তরীয় পরিয়ে ও পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানো হয়।

প্রায় ৩০০ জন আবাসিক মা এবং বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী এই যোগ কর্মশালায় অংশ নেন। লক্ষ্য ফাউন্ডেশন অনুষ্ঠানটি সহযোগিতা করে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বক্তারা বলেন, “যোগা সুস্বাস্থ্যের চাবিকাঠি। ‘যোগ সারায় রোগ’ — এই প্রবাদটি সত্য। শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য যোগা চর্চা গুরুত্বপূর্ণ। অনেক পুরনো রোগও নিয়মিত যোগাভ্যাসের মাধ্যমে নিরাময় হতে পারে।”

বিশ্বব্যাপী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এমন কর্মশালা আমাদের শরীর ও মনকে সুস্থ রাখে এবং জীবনের গুণমান উন্নত করে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD