বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন গণভোট উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্দ্ধন মহোদয়ের অবসর গ্রহন। নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নন্দীগ্রামে সিরাতুন্নাবী মডেল মাদ্রাসার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার

জয়পুরহাটে ছাত্রদের নিকটে মাদক বিক্রি, সেনাবাহিনীর অভিযানে আটক- ৩

মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২১৭ সময় দেখুন
জয়পুরহাটে ছাত্রদের নিকটে মাদক বিক্রি, সেনাবাহিনীর অভিযানে আটক- ৩
জয়পুরহাটে ছাত্রদের নিকটে মাদক বিক্রি, সেনাবাহিনীর অভিযানে আটক- ৩

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় মাদক প্রস্তুতকারক একটি কারখানায় অভিযান চালিয়ে ২শ ৪৯ লিটার দেশীয় চোলাই মদসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী।২০ জুন শুক্রবার রাত ৯টার দিকে আক্কেলপুর রেল স্টেশন রোড এলাকায় এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন, জেলার আক্কেলপুর উপজেলার দেবপাড়া এলাকার মৃত অমূল্য রতন মন্ডলের ছেলে রাজু মন্ডল (৫০), সরদারপাড়ার মৃত তজিবুর রহমানের ছেলে মফিজুল ইসলাম (৪০) এবং শান্তনগর এলাকার মৃত গৌড় চন্দ্রের ছেলে সুজন কুমার (৩৫)।

অভিযানকালে ২শ ৪৯ লিটার চোলাই মদ, নগদ ৩ হাজার ৭৫০ টাকা এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

দীর্ঘদিন ধরেই লাইসেন্সবিহীন মাদকসেবনকারীদের নিকটে বিক্রি ও সরবরাহ করতেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক তিনজনকে আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

জয়পুরহাট সেনা ক্যাম্পের ক্যাপ্টেন তৌফিক-ই৬৭৭১৫-এলাহী জানান, যাদের লাইসেন্স ছিল না তাদের কাছেও মাদক বিক্রি করা হতো। এছাড়াও স্কুলের ছেলেদের কাছে মাদক বিক্রি করা হতো। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD