শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম:
কাহারোলে ১৫ গ্রামের স্বপ্নের সেতুর জন্য ভূমি অধিগ্রহণে যুগ্ম সচিবের সরেজমিনে পরিদর্শন রাজিবপুরে আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন ময়মনসিংহ সাহিত্য সংসদের তিন বছরের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা ধোবাউড়ায় ভারতীয় ১৩৩ বোতল মদ উদ্ধার বৈষম্য ও জুলুমমুক্ত বাংলাদেশ গড়তে আট দলের অঙ্গীকার : ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ গাজীপুর ১ আসনের ধানের শীষের মনোনয়ন পেলেন সফল সাবেক মেয়র মজিবুর রহমান বিরলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এতিম শিশুদের মাঝে ছাগল বিতরণ  মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ: শারীরিক নির্যাতন ও গুমের অভিযোগ পরিবারের নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার কার্যক্রম চলছে ভাড়া বাড়িতে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুনামগঞ্জে দোয়া-মিলাদ মাহফিল অনুষ্টিত

সুনামগঞ্জে বিজিবি”র অভিযানে ১০ লাখ টাকার মোটরসাইকেল সহ ভারতীয় পণ্য আটক

সেলিম মাহবুব,সুনামগঞ্জঃ
  • আপডেটের সময়: শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৩১ সময় দেখুন
সুনামগঞ্জে বিজিবি”র অভিযানে ১০ লাখ টাকার মোটরসাইকেল সহ ভারতীয় পণ্য আটক
সুনামগঞ্জে বিজিবি”র অভিযানে ১০ লাখ টাকার মোটরসাইকেল সহ ভারতীয় পণ্য আটক

সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান (বিজিবি) ভারতের সীমান্তবর্তী নারায়নতলা বিওপি কর্তৃক বাংলাদেশের অভ্যন্তরে সীমান্ত পিলার ১২১২/০৯ হতে ৫ শত গজ বাংলাদেশের অভ্যন্তরে শহীদ মিনার নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন একটি ভারতীয় মোটর সাইকেলসহ বিপুল পরিমান ভারতীয় অবৈধ পণ্য আটক করা হয়েছে।

আজ শনিবার ভোরে নারায়নতলা বিওপির সদস্যরা গোয়েন্দা তথ্যে ও গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে একটি ভারতীয় অবৈধ মোটর সাইকেল, ৮৩১ পিস ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক আটক করা হয়। যার বর্তমান বাজার মূল্যে প্রায় ১০ লাখ টাকার উপরে। এ ব্যাপারে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান (বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকর্মীদের জানান, আমাদের বিজিবি”র উবর্ধতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সুনামগঞ্জের ৯০ কিলোঃ সীমান্তজুড়ে ১৯টি বিওপির সদস্যরা নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হয়েছে। এই জেলার সকল সীমান্ত স্পটগুলো সুরক্ষিত রাখতে আমরা আমাদের সৈনিকদের দ্বারা নিরাপদ রাখায় সব সময় সচেতন রয়েছেন বলে তিনি জানান। তিনি বলেন আজকের আটককৃত ভারতীয় অবৈধ মালামালগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD