বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন গণভোট উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্দ্ধন মহোদয়ের অবসর গ্রহন। নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নন্দীগ্রামে সিরাতুন্নাবী মডেল মাদ্রাসার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার

ঢাকা মেডিকেল কলেজে অনির্দিষ্টকাল ছুটি ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

Hemonto Desk
  • আপডেটের সময়: শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২৪৬ সময় দেখুন
ঢাকা মেডিকেল কলেজে অনির্দিষ্টকাল ছুটি ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
ঢাকা মেডিকেল কলেজে অনির্দিষ্টকাল ছুটি ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কলেজের সব একাডেমিক কার্যক্রম ২২ জুন রোববার থেকে অনির্দিষ্টকাল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার অনুষ্ঠিত এক জরুরি একাডেমিক কাউন্সিল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবাসিক শিক্ষার্থীদের আগামীকাল দুপুর ১২টার মধ্যে হোস্টেল ত্যাগ করতে হবে। তবে এমবিবিএস পেশাগত পরীক্ষায় অংশগ্রহণকারী ও আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ নির্দেশনার বাইরে থাকবেন।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল ক্লাস ও শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।

যদিও বন্ধের নির্দিষ্ট কারণ প্রকাশ করা হয়নি, তবে অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে, শিক্ষার্থীদের চলমান আন্দোলন এবং ক্যাম্পাসের সাম্প্রতিক পরিস্থিতি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD