রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে নাগরপুরে বিক্ষোভ মিছিল নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে জগন্নাথপুরে প্রচারণা পোস্টার নামিয়েছেন ধানের শীষ এর প্রার্থী ধোবাউড়ায় বাঘবেড় গ্রামীণ ব্যাংক শাখার উদ্যােগে সুধী সমাবেশ অনুষ্ঠিত। দিরাইয়ে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত রাজধানীতে ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সাভারে বিক্ষোভ সমাবেশ ধর্মপাশায় বেগম জিয়ার রোগমুক্তি কামনায় গণদোয়া ও  মিলাদ মাহফিল জগন্নাথপুরে পলাতক ৪ আসামী গ্রেপ্তার জামালগঞ্জে বিএনপির নির্বাচনী পথসভা কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

নড়াইলের নড়াগাতী থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
  • আপডেটের সময়: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ২১৩ সময় দেখুন

নড়াইলের নড়াগাতী থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি
নড়াইল থেকে:

নড়াইল নড়াগাতী থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ সৈকত শিকদার (২৫) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতী থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ সৈকত শিকদার(২৫) নড়াগাতী থানাধীন ডর বল্লাটি গ্রামের মোঃ আনসার শিকদারের ছেলে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি জানান, নড়াইল থেকে বৃহস্পতিবার (১৯ জুন) নড়াগাতী থনাধীন ১০ নং পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা গ্রামস্হ মধ্যপাড়া জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর হতে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) হাসান মাহমুদ ও এএসআই (নিঃ) মোঃ ইকরাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ সৈকত শিকদার (২৫) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য পনের পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD