বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন গণভোট উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্দ্ধন মহোদয়ের অবসর গ্রহন। নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নন্দীগ্রামে সিরাতুন্নাবী মডেল মাদ্রাসার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার

দোয়ারাবাজারে ইসলামী ছাত্র শিবিরের কর্মী সমাবেশ অনুষ্ঠিত 

সেলিম মাহবুব,ছাতকঃ
  • আপডেটের সময়: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৯৩ সময় দেখুন

দোয়ারাবাজারে ইসলামী ছাত্র শিবিরের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দোয়ারাবাজার উপজেলা শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮  জুন) উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক সুলতান আহমদ। প্রধান বক্তা ছিলেন ছাত্র শিবির সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মেহেদী হাসান তুহিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডাঃ আব্দুল কুদ্দুস, ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি মাও. দেলোয়ার হোসাইন, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।ইসলামী ছাত্র শিবির দোয়ারাবাজার উপজেলা সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মিরাজুল হক শাহিনের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগর শাখার সাবেক সেক্রেটারি মোঃ জসিম উদ্দিন, সুনামগঞ্জ জেলা শাখার সাবেক অফিস সম্পাদক মোঃ জুবায়ের আহমদ, জামাল উদ্দিন পারভেজ, দোয়ারাবাজার উত্তর সাথী শাখার সাবেক সভাপতি মোঃ মনিরুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা দক্ষিন শাখার সভাপতি মাহবুবুর রহমান রুকন, কলাউড়া মাদ্রাসা শাখার সভাপতি হাফেজ বিল্লাল হোসাইন, উপজেলা উত্তর সাথী শাখার সাবেক সভাপতি আব্দুর রাশিদ, মোজাহিদুল ইসলাম, সেক্রটারি সালমান আহমদ, আব্দুল্লাহ আল মারুফ, সাংগঠনিক সম্পাদক আবেদ আহমদ, খন্দকার মারুফ সহ  উপজেলাধীন বিভিন্ন ইউনিয়ন, অঞ্চল, স্কুল ও মাদ্রাসা শাখার ছাত্র শিবিরের কর্মীরা। এসময় বক্তারা বলেন, ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। ছাত্র শিবির আগামী দিনে জাতির নেতৃত্ব দেবে। সেজন্য প্রতিটি কর্মীকে সৎ, দক্ষ ও যোগ্য করে গড়ে তুলে জাতির নেতৃত্ব প্রদানের উপযোগী হিসেবে তৈরি করতে হবে। পরিশেষে মোনাজাত পরিচালনা করেন ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা সভাপতি মেহেদী হাসান তুহিন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD