শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম:
গাজীপুর ১ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক মেয়র মজিবুর রহমান  পথসভা দিয়ে আনুষ্ঠানিকতা শুরু কাহারোলে ১৫ গ্রামের স্বপ্নের সেতুর জন্য ভূমি অধিগ্রহণে যুগ্ম সচিবের সরেজমিনে পরিদর্শন রাজিবপুরে আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন ময়মনসিংহ সাহিত্য সংসদের তিন বছরের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা ধোবাউড়ায় ভারতীয় ১৩৩ বোতল মদ উদ্ধার বৈষম্য ও জুলুমমুক্ত বাংলাদেশ গড়তে আট দলের অঙ্গীকার : ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ গাজীপুর ১ আসনের ধানের শীষের মনোনয়ন পেলেন সফল সাবেক মেয়র মজিবুর রহমান বিরলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এতিম শিশুদের মাঝে ছাগল বিতরণ  মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ: শারীরিক নির্যাতন ও গুমের অভিযোগ পরিবারের নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার কার্যক্রম চলছে ভাড়া বাড়িতে

সুনামগঞ্জের শান্তিগঞ্জ ক্যাম্পে গণমাধ্যম কর্মীদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় সভা 

সেলিম মাহবুব,ছাতকঃ
  • আপডেটের সময়: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৭৭ সময় দেখুন

সুনামগঞ্জের শান্তিগঞ্জ ক্যাম্পে গণমাধ্যম কর্মীদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় সভা

ছাতক ও শান্তিগঞ্জ সেনা ক্যাম্পের দায়িত্বরত লেফটেন্যান্ট কর্নেল সালেহ আল-হেলাল বলেছেন  সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক, চোরাকারবারি, চুরি-ডাকাতি, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধ রোধে সাংবাদিকদের ভূমিকা রয়েছে। এসব ক্ষেত্রে সাংবাদিক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারেন। তিনি বলেন প্রকাশিত সংবাদ গুলো যেন আতঙ্কমুখী না হয়ে সমাধানমুখী হয় এবং দেশ ও জাতির স্বার্থে প্রকাশিত তথ্য নির্ভর সংবাদ হয়। আমরা সকলেই একমত পোষণ করি এ দেশ আমাদের। সবার আগে আমদের দেশ এ চিন্তা চেতনা নিয়ে আমাদের কাজ করতে হবে। সুনামগঞ্জের গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো সি সি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। এতে অপরাধ প্রবনতা অনেকটাই কমে যাবে বা অপরাধী সনাক্ত করতে সহজ হবে। সেনাবাহিনী অপরাধ দমনে কাজ করে যাচ্ছে, আপনাদের সকলের সহযোগিতা পেলে কাজের গতি আরো বৃদ্ধি পাবে। তিনি এসব ব্যাপারে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন। বুধবার (১৮ জুন) সকালে শান্তিগঞ্জ সেনা ক্যাম্পে জেলার গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন ছাতক সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোহতাশিম আহনাফ শাহরিয়ার, শান্তিগঞ্জ সেনা ক্যাম্প ইনচার্জ লেফটেন্যান্ট আল হোসাইন। মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, সাবেক অধ্যক্ষ ও দৈনিক সুনামগঞ্জের ডাক পত্রিকার সম্পাদক শেরগুল আহমেদ, সাংবাদিক মাসুম হেলাল, আব্দুল আলিম, তৌহিদ চৌধুরী প্রদিপ, সেলিম তালুকদার, নুরুল হক, তাজুল ইসলাম, মাহফুজুর রহমান সজিব, শহীদনুর আহমেদ, কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুহেল তালুকদার, আল মামুন, আশিক মিয়া, রমজান আহমদ, মুশফিকুর রহমান স্বপন, সালেহ আহমদ, স্বপন কুমার বর্মন, আব্দুস সালাম, মিজানুর রহমান সহ জেলার বিভিন্ন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। ##

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD