রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে নাগরপুরে বিক্ষোভ মিছিল নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে জগন্নাথপুরে প্রচারণা পোস্টার নামিয়েছেন ধানের শীষ এর প্রার্থী ধোবাউড়ায় বাঘবেড় গ্রামীণ ব্যাংক শাখার উদ্যােগে সুধী সমাবেশ অনুষ্ঠিত। দিরাইয়ে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত রাজধানীতে ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সাভারে বিক্ষোভ সমাবেশ ধর্মপাশায় বেগম জিয়ার রোগমুক্তি কামনায় গণদোয়া ও  মিলাদ মাহফিল জগন্নাথপুরে পলাতক ৪ আসামী গ্রেপ্তার জামালগঞ্জে বিএনপির নির্বাচনী পথসভা কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

প্রয়াত এ বি এ  গনি খান চৌধুরী র নামে , মেট্রো স্টেশনের দাবীতে, মেট্রো ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচী।

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা,  পশ্চিমবঙ্গ
  • আপডেটের সময়: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৭৩ সময় দেখুন

প্রয়াত এ বি এ  গনি খান চৌধুরী র নামে , মেট্রো স্টেশনের দাবীতে, মেট্রো ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচী।

আজ ১৯শে জুন বৃহস্পতিবার, ঠিক দুপুর দুটোয়, পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের ডাকে, প্রয়াত এ বি এ গনি খান চৌধুরী নামে একটি মেট্রো স্টেশনের দাবীতে, কংগ্রেস কর্মী ও সদস্যরা, মেট্রো ভবনের গেটের সামনে বিক্ষোভ কর্মসূচী ও ডেপুটেশন দিলেন।

উপস্থিত ছিলেন কাসিফ রেজা , অর্ঘ্য গন, রাজা সহ অন্যান্যরা।

তাহাদের দাবী, কলকাতা মেট্রো রেলের রুপকার প্রয়াত এ বি এ গনি খান চৌধুরীর নামে একটি মেট্রো স্টেশন করতে হবে। ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরে।

জনবহুল খিদিরপুরে কেনো মেট্রো স্টেশন হবে না, যেখানে দেড় লক্ষ মানুষের বাস।

মেট্রো পরিষেবা আরো দ্রুত করতে হবে।

মেট্রো চলাচলের সময় সীমা আরো বর্ধিত করতে হবে।

কেনো মেট্রোকে জমি দেওয়া হচ্ছে না , রাজ্য সরকারকে জবাব দিতে হবে। যে এলাকার এম এল এ ফিরাদ হাকিম এবং দুটি ওয়ার্ডের এমএলএ ও মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে কেন জমি দেওয়া হচ্ছে না, তালবাহানা কিসের অবিলম্বে জবাব দিতে হবে,

খিদিরপুরের দেড় লক্ষ্য মানুষকে বঞ্চিত করা হচ্ছে এবং চক্রান্ত করা হচ্ছে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। শুধু তাই নয়, যেখানে বিভিন্ন মনীষীর ও ওরা এত ব্যক্তির নামে রেলস্টেশন করা হচ্ছে,  সেখানে কলকাতা মেট্রো স্টেশনের রূপকার এ বি এ গনি খান চৌধুরী নামে রেল স্টেশন করতে বাধা কোথায়। আমরা এর আগেও ডেপুটেশন দিয়েছি,  মালদা জেলার সভাপতি  ডেপুটেশন জমা দিয়েছিলেন, কিন্তু কোনরকম উত্তর পায়না , তাই আজ আমরা আরো একবার ডেপুটেশন জমা দিচ্ছি, যদি কাজ না হয়, তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবো। বডিগার্ড মেট্রো লাইন এর কাছে জমি না পাওয়ায়, খিদিরপুর মেট্রো স্টেশন হতে পারলো না, জমি নিয়ে টালবাহানা এবং খিদিরপুর স্টেশন নিয়ে, ঈদের উপরের মানুষকে বঞ্চনা কড়ায় রাজ্য সরকার ও কেন্দ্র সরকারকে জবাব দিতে হবে। আমরা চাই কেন্দ্র সরকার যে কোন একটি স্টেশনকে গনি খান চৌধুরীর নামে নামাঙ্কিত করুক। আজ এই সকল দাবী নিয়েই আমাদের পাঁচজনের প্রতিনিধিদল একটু ভবনে ডেপুটেশন দিলেন।

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা,  পশ্চিমবঙ্গ

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD