রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে নাগরপুরে বিক্ষোভ মিছিল নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে জগন্নাথপুরে প্রচারণা পোস্টার নামিয়েছেন ধানের শীষ এর প্রার্থী ধোবাউড়ায় বাঘবেড় গ্রামীণ ব্যাংক শাখার উদ্যােগে সুধী সমাবেশ অনুষ্ঠিত। দিরাইয়ে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত রাজধানীতে ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সাভারে বিক্ষোভ সমাবেশ ধর্মপাশায় বেগম জিয়ার রোগমুক্তি কামনায় গণদোয়া ও  মিলাদ মাহফিল জগন্নাথপুরে পলাতক ৪ আসামী গ্রেপ্তার জামালগঞ্জে বিএনপির নির্বাচনী পথসভা কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

মরিচা’র ডলার মোজাম্মেল মেম্বার আটক।

রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি
  • আপডেটের সময়: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৮০ সময় দেখুন

 মরিচা ইউনিয়নের ডলার মোজাম্মেল মেম্বার সহ ৬ জন জাল ডলার কেনাবেচা চক্রের সদস্যকে আটক করেছে পঞ্চগড় সেনাবাহিনী।

পঞ্চগড় সেনাবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে ১৯ জুন বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিশেষ অভিযানে ৮০ হাজার জাল ইউএস ডলার সহ জাল ডলার কেনাবেচা চক্রের ৬ সদস্যকে আটক করেছে।
জাল ডলার সহ আটককৃতরা হলেন, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চেংঠি হাজরাডাঙ্গা ইউনিয়নের বাগদহ দিলালপাড়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন ডিপজল (৪২), একই গ্রামের মইনুল ইসলামের ছেলে ইয়াসিন আলি (৩২), দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রামের মৃত মফিজুল ইসলামের ছেলে সোহেল ইসলাম (৩৪), একই গ্রামের মৃত প্রভাতের ছেলে রমেশচন্দ্র বর্মন (৩৫), বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের মৃত হামিদুল হকের ছেলে ও সাবেক মেম্বার মোজাম্মেল হক (৫৫) এবং পঞ্চগড় পৌরসভার ইসলামবাগ গ্রামের সুলতা আলীর ছেলে হোসেন আলী বাবু (৩৬)।
বীরগঞ্জ উপজেলার ১১নং মরিচা ইউনিয়নের ২নং ওয়ার্ড এর সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হক মেম্বার নকল ডলার সহ একাধিক মামলার আসামী!

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD