বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন গণভোট উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্দ্ধন মহোদয়ের অবসর গ্রহন। নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নন্দীগ্রামে সিরাতুন্নাবী মডেল মাদ্রাসার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার

মাগুরার শ্রীপুরে পুলিশের বিশেষ অভিযানে মাদক সম্রাট রাব্বী আটক

মোঃ সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধি
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৭১ সময় দেখুন

মাগুরার শ্রীপুর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে মুরসালিন রাব্বী ওরফে বাবু নামে এক মাদক সম্রাটকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার তারাউজিয়াল গ্রামের মাঠ থেকে পুলিশ ছদ্মবেশে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন। সে উপজেলার তারাউজিয়াল গ্রামে মৃত আব্দুর রউফের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে  সকালে শ্রীপুর থানা পুলিশের এএসআই রবিউল-২, এএসআই সালাউদ্দিন, এএসআই বরিউল-১ ও সঙ্গীয় ফোর্স মাদক সম্রাট বাবুকে গ্রেপ্তার করে। পরে  তার দেহ তল্লাশি করে মানিব্যাগের মধ্যে বিশেষ কায়দায় রাখা ৩ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। সে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও এলাকার মাদক সম্রাট হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী জানান, গ্রেপ্তারকৃত আসামী এলাকার একজন মাদক সম্রাট। সে একাধিক মাদক মামলার আসামী। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD