রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে নাগরপুরে বিক্ষোভ মিছিল নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে জগন্নাথপুরে প্রচারণা পোস্টার নামিয়েছেন ধানের শীষ এর প্রার্থী ধোবাউড়ায় বাঘবেড় গ্রামীণ ব্যাংক শাখার উদ্যােগে সুধী সমাবেশ অনুষ্ঠিত। দিরাইয়ে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত রাজধানীতে ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সাভারে বিক্ষোভ সমাবেশ ধর্মপাশায় বেগম জিয়ার রোগমুক্তি কামনায় গণদোয়া ও  মিলাদ মাহফিল জগন্নাথপুরে পলাতক ৪ আসামী গ্রেপ্তার জামালগঞ্জে বিএনপির নির্বাচনী পথসভা কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

অবশেষ ভুল বুঝাবুঝির অবসান।

রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি:
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৩৮ সময় দেখুন
অবশেষ ভুল বুঝাবুঝির অবসান।
অবশেষ ভুল বুঝাবুঝির অবসান।

সংবাদ প্রকাশের কারনে আমার দেশ পত্রিকার বীরগঞ্জ প্রতিনিধি সাংবাদিক মোশাররফ হোসেনের বাড়িতে অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনার বিএনপি’র দিনাজপুর জেলা নেতা বিশিষ্ট ব্যবসায়ী সাবেক ভিপি রেজওয়ানুল ইসলাম রিজু সাহেবের মধ্যস্থতা এবং আন্তরিকতায় তার নিজস্ব চেম্বারে সৌহার্দপুর্ন পরিবেশে ১৮ জুন’২০২৫ তারিখ রাত ৯ টায় সম্মানজনক সমাধান করা হয়।

বিএনপি বীরগঞ্জ উপজেলা সভাপতি আলহাজ্ব মঞ্জুরুল ইসলাম মঞ্জু সাহেবের পক্ষে তার ভাই শাহজাহান সিরাজ শিপন, ফজলে আলম শাহীন, আলহাজ্ব তানভীর আহমেদ চৌধুরী, শওকত জুলিয়াস জুয়েল, আরিফ মাসুম পল্লব, আব্দুল জব্বার ও ফরহাদ হোসেন বিল্পব,

অপর দিকে আমার দেশ প্রতিনিধি মোশাররফ হোসেনের পক্ষে বীরগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক শাহিনুর ইসলাম, সহ-সভাপতি নাজমুল ইসলাম মিলন, উপজেলা ও সার্কেল প্রেসক্লাবের সভাপতি রতন ঘোষ পিযুষ, সহ সভাপতি রনজিৎ সরকার রাজ সাংবাদিক ফেরদৌস ওয়াহিদ সবুজ, তোফাজ্জল হোসেন, কার্তিক ব্যনার্জি ও বিকাশ ঘোষ উপস্থিত ছিলেন।

উভয় পক্ষ দুঃখ প্রকাশ করে নিজেদের ভুল বুঝাবুঝির অবসান করে নেন।

সংশোধনী হিসেবে নির্বাচনি ঐ নিউজটিতে আমার দেশ সহ বিভিন্ন অনলাইল এবং লোকাল পত্রিকায় উপজেলা সভাপতি আলহাজ্ব মঞ্জুরুল ইসলাম মঞ্জু সাহেবে কে জনগনের কথা মতে দ্বৈত নাগরিক বলা হয়েছে, ইহা সঠিক নহে তিনি একমাত্র বাংলাদেশের প্রকৃত নাগরিক এবং দিনাজপুর-১ আসনের বীরগঞ্জ উপজেলার ভাবকি গ্রামের স্থায়ী বাসিন্দা বলে জানান।

জেলা বিএনপির অন্যতম নেতা, বীরগঞ্জের কৃতি সন্তান মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু সাহেব, সাংবাদিক মহল, পুলিশ প্রশাসন, তাদের দলীয় নেতাকর্মী কে ধন্যবাদ জানিয়ে জননেতা আলহাজ্ব মঞ্জুরুল ইসলাম মঞ্জু’র সফলতা কামনা করেছেন।

তিনি একজন সৎ ও ভাল মানুষ এবং দলের জন্য নিবেদিত প্রান। আমাদের উচিত তাকে সহযোগিতা করা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD