রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে নাগরপুরে বিক্ষোভ মিছিল নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে জগন্নাথপুরে প্রচারণা পোস্টার নামিয়েছেন ধানের শীষ এর প্রার্থী ধোবাউড়ায় বাঘবেড় গ্রামীণ ব্যাংক শাখার উদ্যােগে সুধী সমাবেশ অনুষ্ঠিত। দিরাইয়ে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত রাজধানীতে ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সাভারে বিক্ষোভ সমাবেশ ধর্মপাশায় বেগম জিয়ার রোগমুক্তি কামনায় গণদোয়া ও  মিলাদ মাহফিল জগন্নাথপুরে পলাতক ৪ আসামী গ্রেপ্তার জামালগঞ্জে বিএনপির নির্বাচনী পথসভা কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

প্রকাশিত সংবাদের প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন

বীরগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৫৯ সময় দেখুন

দিনাজপুরের বীরগঞ্জে পিকনিক খাওয়া কে কেন্দ্র করে, লিচু বাগানে চাঁদাবাজি শিরোনামে সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ জুন) বিকালে বীরগঞ্জ উপজেলার শীতলাই মাদরাসা মাঠে এ সংবাদ সম্মেলন হয়। শীতলাই গ্রামের মো. মোহাজ্জেন হোসেন বিপ্লব লিখিত বক্তব্য পাঠ করে বলেন, গত ১৭ জুন তারিখে গণজাগরণ ও বার্তা বিচিত্রা নামে অনলাইন পত্রিকায় শীতলাই গ্রামে লিচু বাগানে চাঁদাবাজি শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে, উক্ত সংবাদটি সম্পূর্ণ রূপে মিথ্যা ও বানোয়াট। এই সংবাদ পূর্ণভাবে ব্যক্তিগত আক্রোশের প্রকাশ। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যাদের নামে এই সংবাদ প্রকাশ করা হয়েছে তারা সবাই উচ্চ শিক্ষিত এবং সরকারি ও বেসরকারি চাকুরীতে নিযুক্ত রয়েছে। এরা শীতলাই একাদশ নামের একটি সংগঠন পরিচালনা করে। এরা সবাই এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ সহ নানা অপরাধ মূলক কাজের বাধা প্রদানকারী। এলাকার মাদক ব্যবসায়ীরা তাদের উদ্দ্যোশ হাসিল করার জন্য এ অপপ্রচার চালায় সাথে কাদরো ক্লাব ও এই সংবাদ প্রকাশ করে, যাতে পারিবারিক, সামাজিকভাবে সম্মানহানি হয়। যারা এই সংবাদ প্রকাশ করেছেন ও এর সাথে জড়িত আছে তাদের সঠিকভাবে তদন্ত করে বিচার দাবি করছি।

সুজালপুর ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি ফারুক বিন ইসলাম বলেন, বিএনপি কে জড়িয়ে নিউজ করা হয়েছে, যাদের কে নিয়ে নিউজ করা হয়েছে তাদের কে আমি চিনি। তারা কখনোই এবিষয়ে সম্পৃক্ত থাকতে পারে না।
লিচুর চুক্তি ভিত্তিক মালিক আব্দুল্লাহ আবু হানিফ বলেন, গত ২/৩ দিন আগে এক ছেলে ফোন দিয়ে বলে কাউকে চাঁদা দিয়েছেন নাকি। আমি যা সত্যি তাই বলছি যে, আমি কাউকে চাঁদা প্রদান করিনি।  আমি  এবং আমার লেবার সহ ৪/৫ জন এবং স্থানীয় কিছু লোকজন নিয়ে একটা পিকনিক এর আয়োজন করেছি উক্ত পিকনিকে যৌথ সহোযোগিতায় সম্পূর্ণ হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মো. মিলন ইসলাম, লিচুর বাগানের লোকজন এবং এলাকাবাসি-সহ  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD