রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে নাগরপুরে বিক্ষোভ মিছিল নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে জগন্নাথপুরে প্রচারণা পোস্টার নামিয়েছেন ধানের শীষ এর প্রার্থী ধোবাউড়ায় বাঘবেড় গ্রামীণ ব্যাংক শাখার উদ্যােগে সুধী সমাবেশ অনুষ্ঠিত। দিরাইয়ে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত রাজধানীতে ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সাভারে বিক্ষোভ সমাবেশ ধর্মপাশায় বেগম জিয়ার রোগমুক্তি কামনায় গণদোয়া ও  মিলাদ মাহফিল জগন্নাথপুরে পলাতক ৪ আসামী গ্রেপ্তার জামালগঞ্জে বিএনপির নির্বাচনী পথসভা কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

ছাতকে তীব্র অপুষ্টি ব্যবস্থাপনা সহজতর করার লক্ষ্যে বিষয়ক এডভোকেসী সভা

সেলিম মাহবুব,ছাতকঃ
  • আপডেটের সময়: বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ২১০ সময় দেখুন

ছাতকে এফআইভিডিবি ও হেলেন কেলার ইন্টারন্যাশনালের ট্রান্সফর্মিং লাইভস থ্রো নিউট্রিশন প্রকল্পের ব্যবস্থাপনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে মঙ্গলবার  সকালে এক তীব্র অপুষ্টি ব্যবস্থাপনা সহজতর করার লক্ষ্য উপজেলা পর্যায়ের এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুসরাত আরিফিন।  হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাইদুর রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন এফ আই ভি ডিবি’র ট্রান্সফর্মিং লাইভস প্রকল্প কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দাশ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মিলন মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ তৌফিক হোসেন খান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমান, নোয়ারাই ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার সোয়েব আহমেদ, হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের ট্রান্সফর্মিং লাইভস প্রকল্প ব্যবস্থাপক ড.যতন ভৌমিক, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সাংবাদিক সাকির আমিন, এফ আই ভি ডিবির প্রকল্প সমন্বয়কারি নীহার সিংহ, হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের পুষ্টি কর্মকর্তা  রোমানা শারমিন, আসাদ উল্লাহ আনসারি, এফ আই ভি ডিবি’র এম এন্ড ই কর্মকর্তা ফাহমিদা কবির চৌধুরী, শহিদুল ইসলাম, শামীমা আক্তার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সুপার ভাইজার ফারুক আহমদ, ইউপি সচিব পিংকু দাস, কামাল খান, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) চমক আলী, এফপিআই ধীরাজ কুমার দাস, সুর্যের হাসি ক্লিনিকের একাউন্টস স্বপন কুমার সরকার, ইউপি সদস্য খছরু আহমদ, সিনিয়র নার্স স্মৃতি মন্ডল, মন্নুজা আমেরিন প্রমূখ।সভাপতির বক্তব্য ডাঃ নুসরাত আরিফিন বলেন শিশুদের অপুষ্টি হচ্ছে সমাজের অসচেতন মানুষের স্বাস্থ্যসেবা সঠিক ভাবে নিশ্চিত না হওয়া। আসুন আমরা যারা সচেতন এবং দায়িত্বশীল পদে কাজ করছি আমরা ঐক্যবদ্ধ ভাবে সমাজ থেকে অপুষ্টিতে ভোগা সকল শিশুদের রক্ষায় এগিয়ে আসি। সরকারি ও বেসরকারি  স্বাস্থ্য সংস্থা গুলোও অপুষ্ট শিশু সনাক্তকরণ বিষয়ে কাজ করায় সমাজ থেকে একদিন অপুষ্টি দূর হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD