বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন গণভোট উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্দ্ধন মহোদয়ের অবসর গ্রহন। নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নন্দীগ্রামে সিরাতুন্নাবী মডেল মাদ্রাসার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার

নড়াইলের লোহাগড়ায় বিধবা নারীকে ধর্ষণ,থানায় মামলা

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি
  • আপডেটের সময়: বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৬৮ সময় দেখুন

নড়াইলের লোহাগড়া উপজেলায় তেলকাড়া গ্রামে মধ্যবয়সী এক বিধবা মহিলাকে ধর্ষণ করেছে জহির শেখ (৩৫) নামের এক যুবক। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, মঙ্গলবার (১৭জুন রাত আনুমানিক ২টার দিকে লোহাগড়া উপজেলায় তেলকাড়া গ্রামে এঘটনা ঘটেছে।

বুধবার (১৮ জুন) লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃশরিফুল ইসলাম  বিষয়টি নিশ্চিত করেছেন।

ধর্ষক জহির শেখ লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রামের টুলু শেখের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,জহির শেখ দীর্ঘদিন ধরে ওই বিধবা মহিলা (৪৫) কে কুপ্রস্তাব এবং উত্যাক্ত করে আসছিলেন এবং ওই বিধবা একাকী নিজ ঘরে বসবাস করতেন।

গত মঙ্গলবার রাতে ২ টার দিকে ধর্ষক জহির ওই  মাহিলার ঘরের দরজার খিল ভেঙ্গে সুকৌশলে খুলে প্রবেশ করে তাকে জোর পূর্বক ধর্ষণ করে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় সমাজপতিরা স্থানীয়ভাবে সালিশ ও মীমাংসার চেষ্টা করে এবং তাকে জিম্মি করে রাখেন থানায় আসতে দেন না পুলিশ এ ঘটনা জানতে পারে পরে লোহাগড়া থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার করেন।

ধর্ষিতা বিধবা লোহাগড়া থানায় নারী শিশু নির্যাতন দমন আইনের ৯ এর (১) ধারায় জহির শেখকে  আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন। লোহাগড়া থানা মামলা নং-১৪।

এবিষয়ে ওই বিধবা নারী সাংবাদিকদের জানান ধর্ষণের পরে সে থানায় আসতে গেলে স্হানীয় মাতুব্বররা তাকে থানায় আসতে বাঁধা দেয় পরে লোহাগড়া থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ধর্ষণের ঘটনা মীমাংসার বিষয়ে জানতে মাতুব্বর লিয়াকত শেখের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন আমি কিছু জানি না এসব বিষয়ে।

এবিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শরিফুল ইসলাম  বলেন, ওই বিধবা  মহিলা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। আসামি জহির শেখকে গ্রেফতারের চেষ্টা চলছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD