রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে নাগরপুরে বিক্ষোভ মিছিল নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে জগন্নাথপুরে প্রচারণা পোস্টার নামিয়েছেন ধানের শীষ এর প্রার্থী ধোবাউড়ায় বাঘবেড় গ্রামীণ ব্যাংক শাখার উদ্যােগে সুধী সমাবেশ অনুষ্ঠিত। দিরাইয়ে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত রাজধানীতে ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সাভারে বিক্ষোভ সমাবেশ ধর্মপাশায় বেগম জিয়ার রোগমুক্তি কামনায় গণদোয়া ও  মিলাদ মাহফিল জগন্নাথপুরে পলাতক ৪ আসামী গ্রেপ্তার জামালগঞ্জে বিএনপির নির্বাচনী পথসভা কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

ছাতকে শিক্ষার্থী বলাৎকার মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

সেলিম মাহবুব,ছাতকঃ
  • আপডেটের সময়: বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৬৬ সময় দেখুন

ছাতকে পুলিশের অভিযানে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক হাফেজ মোঃ আলী হোসেন (৩৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউপির  জমশেদপুর গ্রামের মনির উদ্দিনের পুত্র। গত রবিবার ওই শিক্ষক ছাতক পৌরসভার তাতিকোনা হাবিবউল্লাহ জামেয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার বাথরুমে এক শিশু শিক্ষার্থীকে জোরপুর্বক বলাৎকার (ধর্ষন) করেন। খবর পেয়ে থানার এস আই আখতারুজ্জামান, এস আই সোহেল রানা খন্দকার ঘটনাস্থলে পৌছে  ভিকটিম শিক্ষার্থীকে উদ্ধার ও শিক্ষককে গ্রেপ্তার করেন। বলাৎকারের শিকার শিশু শিক্ষার্থীর পিতা পৌরসভার এলাকার বাসিন্দা এ ব্যাপারে ছাতক থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে হাফেজ মোঃ আলী হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। ছাতক থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ, (চার্জ অফিসার) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছাতক থানায় এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে মামলা নং-১৯, তারিখ-১৭ জুন ২০২৫; নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ (১) ধারায় মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্তের দায়িত্বে রয়েছেন থানার এসআই (নিঃ) মোঃ সোহেল রানা খন্দকার।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD