শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম:
কাহারোলে ১৫ গ্রামের স্বপ্নের সেতুর জন্য ভূমি অধিগ্রহণে যুগ্ম সচিবের সরেজমিনে পরিদর্শন রাজিবপুরে আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন ময়মনসিংহ সাহিত্য সংসদের তিন বছরের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা ধোবাউড়ায় ভারতীয় ১৩৩ বোতল মদ উদ্ধার বৈষম্য ও জুলুমমুক্ত বাংলাদেশ গড়তে আট দলের অঙ্গীকার : ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ গাজীপুর ১ আসনের ধানের শীষের মনোনয়ন পেলেন সফল সাবেক মেয়র মজিবুর রহমান বিরলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এতিম শিশুদের মাঝে ছাগল বিতরণ  মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ: শারীরিক নির্যাতন ও গুমের অভিযোগ পরিবারের নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার কার্যক্রম চলছে ভাড়া বাড়িতে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুনামগঞ্জে দোয়া-মিলাদ মাহফিল অনুষ্টিত

পুটিজানা ইউনিয়নের তামালতলা বাজারে ঐতিহ্যবাহী জনপ্রিয় হাডুডু ও রশি টানাটানি খেলা অনুষ্ঠিত

মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়াঃ
  • আপডেটের সময়: বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৭৬ সময় দেখুন
পুটিজানা ইউনিয়নের তামালতলা বাজারে ঐতিহ্যবাহী জনপ্রিয় হাডুডু ও রশি টানাটানি খেলা অনুষ্ঠিত
পুটিজানা ইউনিয়নের তামালতলা বাজারে ঐতিহ্যবাহী জনপ্রিয় হাডুডু ও রশি টানাটানি খেলা অনুষ্ঠিত

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের গাড়াজান তামালতলা বাজারে জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী জনপ্রিয় খেলা হাডুডু এবং রশি টানাটানি।
মঙ্গলবার(১৭ জুন) গাড়াজান তামালতলা বাজার ভরসা ক্লাবের আয়োজনে হাডুডু খেলায় অংশগ্রহণ করে স্থানীয় দুটি দল। তুমুল উত্তেজনা ও দর্শক সমর্থকদের জোরালো সমর্থনে খেলাটি অনুষ্ঠিত হয়। পরে ফুলবাড়ীয়া উপজেলা ও পার্শ্ববর্তী মুক্তাগাছা উপজেলার মধ্যে রশি টানাটানি খেলায় অংশগ্রহণ করে খেলোয়াড়েরা।

বিকেলে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ মামুন। এসময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফরাজী। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন মামুনুর রশীদ মামুন।
এর আগে স্বাগত বক্তব্যে মামুনুর রশীদ মামুন বলেন, খেলাধুলা একটি জাতির মনন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুস্থ দেহ ও মন গঠনের জন্য খেলাধুলার বিকল্প নেই। দ
পরে মাঠে বসে খেলা উপভোগ করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দরা। নির্ধারিত পর্বে হাডুডু খেলা দুই দল সমতা অর্জন করে। পরে মুক্তাগাছা ও ফুলবাড়ীয়া উপজেলার মধ্যে রশি টানাটানি খেলা অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে ফুলবাড়ীয়া উপজেলা। অনুষ্ঠান শেষে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD