সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম:
চেয়ারম্যান তারেক রহমান-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি-র চেয়ারম্যান জিএম কাদের। মোহনগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ আহত- ১৫ লালপুরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক নাসিরনগরে বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা, রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত নির্বাচিত হওয়ার পরদিনই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় শুভেচ্ছা বিনিময়ে বিজয়ী প্রার্থী গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা নেত্রকোণা- ৪ আসনে লুৎফুজ্জামান বাবর বিজয়ী সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ বিপুল ভোটে বিজয়ী প্রার্থী মাহমুদুর রহমান মান্না জামানত হারালেন

ছাতক উপজেলা সমাজসেবা কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা

সেলিম মাহবুব,সুনামগঞ্জঃ 
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৯৬ সময় দেখুন

ছাতক উপজেলা সমাজসেবা কার্যালয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ জুন) বিকালে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। খবর পেয়ে ছাতক সেনা ক্যাম্প আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়রা জানান, উপজেলা সমাজসেবা কার্যালয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডের  ঘটনায় তেমন ক্ষয় ক্ষতি হয়নি। সমাজসেবা কার্যালয়ের পাশেই ছাতক সেনা ক্যাম্প থাকায় ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেছে। পরে ফায়ার সার্ভিসের একটি টিম এসে যুক্ত হয়। ওই ভবনের থাকা সকল ব্যক্তিকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায় সেনাবাহিনী। এতে কোনো আহতের খবর পাওয়া যায়নি এবং গুরুত্বপূর্ণ কোনো নথিপত্র ও ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানাগেছে। পুরানো বৈদ্যুতিক লাইন পুড়ে গেছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাতক সেনা ক্যাম্প ও ফায়ার সার্ভিস যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।সেনাক্যাম্প  পাশে থাকায় এবং তাদের দ্রুত পদক্ষেপে তেমন কোন ক্ষয়- ক্ষতি হয়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD