বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন গণভোট উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্দ্ধন মহোদয়ের অবসর গ্রহন। নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নন্দীগ্রামে সিরাতুন্নাবী মডেল মাদ্রাসার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার

গৌরারং ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

সেলিম মাহবুব,সুনামগঞ্জঃ
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ২০৩ সময় দেখুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়ন বিএনপি কর্মী সভা অনুষ্ঠিত হযেছে। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়ন নেতা কর্মীদের আয়োজনে স্থানীয় টুকের বাজার হাজী আব্দুস ছত্তার এন্ড মরিয়ম উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মী সভা অুনষ্ঠিত হয়। সভার শুরতেই কুরআন তেলওয়াত করেন গৌরারং ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল জাহির। সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ লিলুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিমের সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য কুরবাননগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকবর আলী। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও গৌরারং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ফুল মিয়া, সুনামগঞ্জ জেলা যুবদলের বর্তমান সিনিয়র সহ-সভাপতি মোঃ সুহেল আহমেদ, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুর উদ্দিন প্রমুখ। এ সময় আরো বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা  যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ সুজন মাহমুদ, জেলা যুবদলের অর্থ বিষয়ক সম্পাদক মিনারুল হক, সহ অর্থ বিষয়ক সম্পাদক উজ্জ্বল মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুনাজ্জির হোসেন, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মমিনুল হক কালার চান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুরুজ আলী, পৌর যুবদলের সদস্য সচিব আজিজুর রহমান সৌরভ, জেলা তরুন দলের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, লালপুর ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ নবাব মিয়া, সাধারণ সম্পাদক মোঃ রহমত আলী, বিএনপি নেতা নুরুল আমিন। এছাড়া গৌরারং ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সাবেক ইউপি সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী আকুল আলী, বিএনপি নেতা আব্দুল মালিক, মইনুল হক, হারুন রশিদ, নজরুল ইসলাম, সিরাজুল ইসলাম পলাশ, শাহাবুদ্দিন মেম্বার, তফাজ্জল হোসেন, আতাহার চৌধুরী শাহীন, সালেহ আহমদ মেম্বার, কামাল উদ্দিন, তুলা মিয়া, আব্দুর রউফ, আইয়ূব আলী মেম্বার, শামসুল হক, জিয়া উদ্দিন, আনোয়ার হোসেন, আজাদুল ইসলাম পবনসহ স্থানীয় বিএনপি ও সহযোগি সংগঠনের হাজারো নেতাকর্মীরা কর্মী সভায় উপস্থিত ছিলেন। কর্মীসভায় তৃণমূলের নেতাকর্মীরা বলেন, বিগত ফ্যাসিবাদি আওয়ামীলীগের বিরুদ্ধে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে জেল জুলুম হামলা মামলা উপেক্ষা করে রাজপথে থাকা অকোতুভয়  জিয়ার সৈনিক সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের প্রার্থী করতে বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আগামীদিনের রাষ্টনায়ক তারেক রহমানসহ দলের  কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট জোর দাবী জানান। প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ আকবর আলী বলেছেন, দলের শীর্ষ নেতৃবৃন্দরা নিশ্চয়ই সুনামগঞ্জে তৃণমূলের মাটি ও মানুষের নেতা এড. নুরুল ইসলাম নুরুলকে ধানের শীষের প্রার্থী করতে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD