মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
তালাশ বিডি’র প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম নবীনগরে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন কর্তৃক ফ্রী চক্ষু শিবির সম্পন্ন রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। ময়মনসিংহ সদর-৪ আসনে ধানের শীষের মনোনয়নপত্র জমা দিলেন আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সাথে নিয়ে জামায়াত প্রার্থী কামরুল আহসানের মনোনয়নপত্র দাখিল লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার পুলিশ সুপার জামালপুর কর্তৃক বকশিগঞ্জ থানা পরিদর্শন- ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

নবীনগরে দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

আবু হাসান আপন নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ২৬৭ সময় দেখুন

 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নবীনগর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ক্ষুদ্রঋণ কর্মসূচিকে আরও কার্যকর ও ফলপ্রসূ করার লক্ষ্যে
দিনব্যাপী “দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা সমাজসেবা অফিসার মো. রুহল আমিন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আঃ কাইয়ুম। আরও উপস্থিত ছিলেন, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, প্রবীণ সাংবাদিক আবু কামাল খন্দকারসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন পর্যায়ের ঋণগ্রহীতা ও সমাজসেবা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী ঋণগ্রহীতাদের ক্ষুদ্র ব্যবসা ব্যবস্থাপনা, উদ্যোক্তা দক্ষতা বৃদ্ধি, সঞ্চয় সংস্কৃতি এবং ঋণ ব্যবহারে জবাবদিহিতা বিষয়ে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা দেওয়া হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “সরকারের দেওয়া ক্ষুদ্রঋণ যথাযথভাবে কাজে লাগাতে পারলে স্বনির্ভরতা অর্জন ও অর্থনৈতিক উন্নয়ন সহজ হবে।”

উপজেলা সমাজসেবা অফিসার মো. রুহল আমিন জানান, “এ ধরনের প্রশিক্ষণ নিয়মিত আয়োজনের মাধ্যমে উপকারভোগীদের দক্ষ করে গড়ে তোলা হবে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD