সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
চেয়ারম্যান তারেক রহমান-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি-র চেয়ারম্যান জিএম কাদের। মোহনগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ আহত- ১৫ লালপুরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক নাসিরনগরে বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা, রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত নির্বাচিত হওয়ার পরদিনই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় শুভেচ্ছা বিনিময়ে বিজয়ী প্রার্থী গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা নেত্রকোণা- ৪ আসনে লুৎফুজ্জামান বাবর বিজয়ী সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ বিপুল ভোটে বিজয়ী প্রার্থী মাহমুদুর রহমান মান্না জামানত হারালেন

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে: ১ কোটি ২০ লক্ষ টাকার ভারতীয় চোরাই পন্য  জব্দ

সেলিম মাহবুব,ছাতকঃ
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৫৭ সময় দেখুন

সিলেটের বিভিন্ন সীমান্তে সরকারের শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে ভারত থেকে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার  (১৭ জুন) গোপন সংবাদের ভিত্তিতে এসব মালামাল জব্দ করা হয়। বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয় বিজিবি ৪৮ ব্যাটালিয়নের সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী তামাবিল, প্রতাপপুর, পান্থুমাই, বিছনাকান্দি, দমদমিয়া এবং বাংলাবাজার বিওপি’র আওতাভুক্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আসা  আমদানি নিষিদ্ধ ভারতীয় শাড়ি, জিলেট ব্লেড, আলট্রা ব্রাইট স্কিন ক্রিম, গরু, চিনি, সাবান, বিস্কুট, শ্যাম্পু, অলিভ ওয়েল, টুথপেস্ট এবং চিংড়ির রেনু পোনা জব্দ  করা হয়। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য =১,২০,০২,৬০০,০০ (এক কোটি বিশ লক্ষ দুই হাজার ছয়শত) টাকা। এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক বলেন, “সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করতে এবং চোরাচালান প্রতিরোধে আমাদের গোয়েন্দা কার্যক্রম এবং নিয়মিত টহল আরও জোরদার করা হয়েছে। উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী, আমরা অভিযান অব্যাহত রেখেছি। তিনি আরও জানান, “জব্দকৃত চোরাচালানি মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিজিবির এমন উদ্যোগ সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয়রা মনে করছেন, এ ধরনের অভিযান সীমান্তে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সহায়ক ভূমিকা রাখবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD