শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
গাজীপুর ১ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক মেয়র মজিবুর রহমান  পথসভা দিয়ে আনুষ্ঠানিকতা শুরু কাহারোলে ১৫ গ্রামের স্বপ্নের সেতুর জন্য ভূমি অধিগ্রহণে যুগ্ম সচিবের সরেজমিনে পরিদর্শন রাজিবপুরে আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন ময়মনসিংহ সাহিত্য সংসদের তিন বছরের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা ধোবাউড়ায় ভারতীয় ১৩৩ বোতল মদ উদ্ধার বৈষম্য ও জুলুমমুক্ত বাংলাদেশ গড়তে আট দলের অঙ্গীকার : ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ গাজীপুর ১ আসনের ধানের শীষের মনোনয়ন পেলেন সফল সাবেক মেয়র মজিবুর রহমান বিরলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এতিম শিশুদের মাঝে ছাগল বিতরণ  মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ: শারীরিক নির্যাতন ও গুমের অভিযোগ পরিবারের নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার কার্যক্রম চলছে ভাড়া বাড়িতে

নিষিদ্ধ সংগঠন কোম্পানীগঞ্জ ছাত্রলীগ নেতা বিদেশে পালাতে গিয়ে ঢাকায় গ্রেফতার

সেলিম মাহবুব,ছাতকঃ
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৩৫ সময় দেখুন
নিষিদ্ধ সংগঠন কোম্পানীগঞ্জ ছাত্রলীগ নেতা বিদেশে পালাতে গিয়ে ঢাকায় গ্রেফতার
নিষিদ্ধ সংগঠন কোম্পানীগঞ্জ ছাত্রলীগ নেতা বিদেশে পালাতে গিয়ে ঢাকায় গ্রেফতার

সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা জুনায়েদ আহমদ ইভানকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশে পালানোর সময় তাকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। গত ১৪ জুন রাত ১ টায় ইমিগ্রেশনের সময় তাকে আটক করা হয়। সে নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি। জানাগেছে জুনাইদ আহমদ ইভান শাহজালাল বিমানবন্দর দিয়ে রাত দেড়টার ফ্লাইটে সৌদি আরব যাওয়ার কথা ছিল। এর আগে কোম্পানীগঞ্জ থানা পুলিশ তাকে ধরতে বিভিন্ন সময় অভিযান চালায়। ৪ আগষ্ট বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, ইভান বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় থানায় দায়ের করা একটি মামলার এজাহার নামিয় আসামী। ইমিগ্রেশনে আমরা তার নাম দিয়ে রেখেছিলাম যাতে সে দেশ থেকে পালাতে না পারে। ইমিগ্রেশন পুলিশ তাকে আটকের সংবাদ জানালে আমাদের পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে আসে। ওসি আরো জানান, সে ২০২৩ সালে ইস্যু একটি পুলিশ ক্লিয়ারেন্সের মাধ্যমে বিদেশে পালাতে চেষ্টা করছিল। তার পাসপোর্ট জব্দ করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD