বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন গণভোট উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্দ্ধন মহোদয়ের অবসর গ্রহন। নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নন্দীগ্রামে সিরাতুন্নাবী মডেল মাদ্রাসার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার

বৃষ্টি উপেক্ষা করে ভোট চেয়ে গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন – আখতারুল আলম ফারুক

মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়াঃ
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৮৫ সময় দেখুন
বৃষ্টি উপেক্ষা করে ভোট চেয়ে গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন - আখতারুল আলম ফারুক
বৃষ্টি উপেক্ষা করে ভোট চেয়ে গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন - আখতারুল আলম ফারুক

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের অন্তর্গত জঙ্গলবাড়ী নতুন বাজারে গণসংযোগ করেছেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপির আহ্বায়ক ও ফুলবাড়ীয়া আসনে দলটির মনোনয়ন প্রত্যাশী আখতারুল আলম ফারুক।
সোমবার(১৬ জুন) সন্ধ্যার পরে স্থানীয় বিএনপির আয়োজনে গণসংযোগে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষদের সাথে শুভেচ্ছা এবং কুশল বিনিময় করেন তিনি। এসময় আগামী সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট প্রার্থনা করেন আখতারুল আলম ফারুক।
পরে এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্য দলীয় মনোনয়নের নিশ্চয়তা প্রদান করে তিনি বলেন, ভেদাভেদ ভূলে সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের ভোটের জন্য মাঠে কাজ করতে হবে।
এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান শাহীনূর মল্লিক জীবন, উপজেলা বিএনপির সদস্য শাহ মোয়াজ্জেম হোসেন তাপস, আব্দুল আজিজ মেম্বার, বিএনপি নেতা ইদ্রিস আলী মেম্বার, রফিকুজ্জামান মাস্টার, আবুল কালাম মাস্টার, হেলাল উদ্দিন, রঞ্জন সরকার,স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সেলিম মিয়া,আব্দুল কুদ্দুছ, শ্রমিক দল নেতা রিপন হোসেন, রাসেল মিয়া, সাংস্কৃতিক দল নেতা আরিফুল ইসলাম, ছাত্রদল নেতা মেহেদী হাসান চঞ্চল ও ইয়াহিয়া হাসান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন আছিম-পাটুলী ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD