শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
গাজীপুর ১ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক মেয়র মজিবুর রহমান  পথসভা দিয়ে আনুষ্ঠানিকতা শুরু কাহারোলে ১৫ গ্রামের স্বপ্নের সেতুর জন্য ভূমি অধিগ্রহণে যুগ্ম সচিবের সরেজমিনে পরিদর্শন রাজিবপুরে আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন ময়মনসিংহ সাহিত্য সংসদের তিন বছরের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা ধোবাউড়ায় ভারতীয় ১৩৩ বোতল মদ উদ্ধার বৈষম্য ও জুলুমমুক্ত বাংলাদেশ গড়তে আট দলের অঙ্গীকার : ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ গাজীপুর ১ আসনের ধানের শীষের মনোনয়ন পেলেন সফল সাবেক মেয়র মজিবুর রহমান বিরলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এতিম শিশুদের মাঝে ছাগল বিতরণ  মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ: শারীরিক নির্যাতন ও গুমের অভিযোগ পরিবারের নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার কার্যক্রম চলছে ভাড়া বাড়িতে

অরিজিৎ ফটোগ্রাফীর পরিচালনায়, প্রথম বর্ষ ফটোগ্রাফী চিত্রপ্রদর্শনীর শুভ সূচনা হলো।

রিপোর্টার,  সমরেশ রায় ও শম্পা দাস,  কলকাতা,  পশ্চিমবঙ্গ
  • আপডেটের সময়: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১৬৩ সময় দেখুন

আজ ১৩ই জুন শুক্রবার, ঠিক বিকেল সাড়ে পাঁচটায়, কলকাতার গ্যালারী গোল্ডে, অরিজিৎ ফটোগ্রাফীর পরিচালনায় ও অরিজিৎ সাহার উদ্যোগে, ২২ জন ফটোগ্রাফী চিত্রশিল্পীদের নিয়ে, প্রথম বর্ষ ফটোগ্রাফী চিত্ত প্রদর্শনীর শুভ সূচনা হলো।

বিশিষ্ট ও স্বনামধন্য চিত্রশিল্পীদের উপস্থিতিতে, প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই প্রদর্শনীর শুভ সূচনা হয়, এবং প্রত্যেক অতিথিকে উত্তরীয় পরিয়ে হাতে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানান, উপস্থিত ছিলেন   কলকাতা গভমেন্ট কলেজের অধ্যাপক, কবি ,ডিরেক্টর কমলাক্য মহাশয় সহ  বিকাশ দাস, নীলাঞ্জনা রায় ,অরিজিৎ সাহা, পার্থ, সুব্রত, দেবাঞ্জলী, মিঠুন সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ,

কলকাতা সহ বিভিন্ন দেশে প্রচুর ঘটনাঅলম্বী ছবি এই‌ প্রদর্শন নীতিতে পরিবেশিত হয়েছে, বিভিন্ন পত্রিকার ফটোগ্রাফারদের ছবিও এই প্রদর্শনীতে পদর্শিত হয়েছে। অরিজিৎ সাহা একজন দৈনিক প্রতিদিন পত্রিকার নিয়মিত ফটোগ্রাফার। পত্রিকাতে প্রতিদিনই ভিন্ন ঘটনার তার ছবি প্রদর্শিত হয়।

সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে, তিনি বলেন,  আমি চেষ্টা করেছি, নিজের হাতে ছাত্র-ছাত্রীদের সঙ্গে নিয়ে কিছু করার, এটা বহুদিন ধরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলাম, যদি নতুন ফটোগ্রাফারদের উদ্দেশ্যে কিছু করা যায়, এগিয়ে চলার পথ দেখতে পাই, এটা আমার প্রথম প্রদর্শনী, তবে কৃতজ্ঞতা জানাবো যাহারা আমাকে এই প্রদর্শনী করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আমাকে উৎসাহ জাগিয়েছেন, বহু পত্রিকার ফটোগ্রাফার আজ আমার ডাকে সাড়া দিয়ে এই প্রদর্শনীকে আলোকিত করেছেন, আগামী দিনে চেষ্টা করবো, আরো বড় করে করার এবং যারা আজ সুযোগ পায়নি তাদেরকে সুযোগ দেওয়ার, এই প্রদর্শনী সকলে দেখার সুযোগ থাকছে, চলবে ১৩ জুন থেকে ১৫ই জুন, প্রতিদিন দুপুর তিনটা দিকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকছে। সবার আমন্ত্রণ রইলো, এর সাথে সাথে সকল অতিথিরা এসেছিলেন, একটা কথাই জানান, অরিজিত সাহার সুন্দর একটি উদ্যোগ, নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রী ও অন্যদের সুযোগ করে দেওয়ার জন্য। নিজের হাতে ছাত্র-ছাত্রীদের গড়ে এইভাবে প্রদর্শনীতে তাদের চিত্র প্রদর্শিত করার জন্য।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD