বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম:
ধর্মপাশা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের পথ সভা আদালতের জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল ময়মনসিংহে জনসমুদ্র: ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তারেক রহমান নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে ইসির বিশেষ বার্তা ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় তারেক রহমানের সফর সফল করতে প্রস্তুত ময়মনসিংহ, প্রেসক্লাবে বিএনপির সংবাদ সম্মেলন নড়াইলের নবগঙ্গা নদীর ওপর সেতু: দেড় বছরের কাজ আট বছরেও শেষ হয়নি ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক নড়াইলে কৃষকেরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে

ফুলবাড়িয়ায় বিএনপির ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় করেন -মামুনুর রশিদ মামুন

মির্জা মোঃ মনজুরুল হক, ফুলবাড়িয়াঃ
  • আপডেটের সময়: শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ২৭০ সময় দেখুন

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আছিম বাজার সংলগ্ন বাংলাদেশ জাতীয়তাদী দল বিএনপি,ফুলবাড়িয়া উপজেলা, পৌর ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে ঈদ পুনর্মিলনী ও শুভেচছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবারের ( ১২ জুন) আছিম বাজার সংলগ্ন বিএনপির নেতা মামুনুর রশিদ মামুনের বাসভবনে সন্ধ্যায় এই ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ফুলবাড়িয়া বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, কেন্দ্রীয় সংসদের সাবেক ছাত্রনেতা মামুনুর রশিদ মামুন।

আলহাজ্ব ইঞ্জিনিয়ার এছাহাক আলীর সভাপতিত্বে উপজেলা বিএনপি নেতা প্রভাষক গোলাম মোস্তাফার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফরাজী, উপজেলা বিএনপির সদস্য আব্দুল লতিফ চৌধুরী, উপজেলা বিএনপি নেতা প্রভাষক গোলাম মোস্তাফা সুরুজ,আব্দুল ওয়াদুদ মাস্টার, সাবেক ভবানীপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হেলিম মাষ্টার।

এ ছাড়াও বিএনপি নেতা প্রভাষক শাইখ আল আজম লিবলু, বাক্তা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান খসরু, যুবদল নেতা হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, হিমেল চৌধুরী, মোস্তাফিজুর রহমান, ওবায়দুল ইসলাম রুবেল,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, জসিম উদ্দিন,মুক্তার হোসেন সহ উপজেলা ও আছিম পাটুলী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

এর আগে দলীয় নেতাকর্মীদের সাথে ফটোসেশান করেন মামুনুর রশীদ মামুন। এতে উপজেলা ও পৌর বিএনপি এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD