সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম:
চেয়ারম্যান তারেক রহমান-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি-র চেয়ারম্যান জিএম কাদের। মোহনগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ আহত- ১৫ লালপুরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক নাসিরনগরে বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা, রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত নির্বাচিত হওয়ার পরদিনই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় শুভেচ্ছা বিনিময়ে বিজয়ী প্রার্থী গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা নেত্রকোণা- ৪ আসনে লুৎফুজ্জামান বাবর বিজয়ী সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ বিপুল ভোটে বিজয়ী প্রার্থী মাহমুদুর রহমান মান্না জামানত হারালেন

নড়াইলের সিঙ্গাশোলপুর ইউনিয়নের সুভারঘোপ গ্রামে দুই ভাইকে কুপিয়ে আহত

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ২৪২ সময় দেখুন

নড়াইল সদর উপজেলার
সিঙ্গাশোলপুর ইউনিয়নের সুভারঘোপ গ্রামের মৃত জহুর শেখের ছেলে নাহিদ শেখ (৩৫) এর বিরুদ্ধে। গত রোববার (৮জুন) বিকেল ৪ টার দিকে সিঙ্গাশোলপুর ইউনিয়নের সুভারঘোপ গ্রামে এ ঘটনা ঘটে। স্বজনেরা আহত দুই ভাইকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোর পঙ্গু হাসপাতালে তাদের প্রেরন করা হয়েছে।
আহত মেহেদী হাসান সুজন (২২) ও মো. জসিম (১৯) সুভারঘোপ গ্রামের মো. জাফর মোল্যার ছেলে। আহত মেহেদী হাসান সুজন বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি ঈদের ছুটিতে বাড়িতে আসছি। আমার ছোট ভাই জসিম নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে পড়াশোনা করে। ঈদের পরের দিন রোববার (৮জুন) বিকালে আমাদের পোষা কুকুরটাকে নাহিদ কুপিয়ে জখম করে। এ বিষয়ে জানতে আমি আমার ছোট ভাই জসিমকে সাথে নিয়ে নাহিদের কাছে শুনতে গেলে নাহিদ আমাদের দুইভাইকেও মারাত্মক ভাবে কুপিয়ে জখম করে। আহত সুজন ও জসিমের ফুপাতো ভাই মো. জুলহাস মোল্যা বলেন, নাহিদ এলাকার চিহ্নিত সন্ত্রাসী সে আমার মামাতো ভাইদের কুপিয়ে জখম করেছে সে এর আগেও এলাকায় এরকম ঘটনা ঘটিয়েছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আহত সুজন ও জসিমের বাবা মো. জাফর মোল্যা বলেন, আমার দুই ছেলেকে নাহিদ কুপিয়ে মারাত্মক ভাবে জখম করছে। আমার ছেলে এখনও চিকিৎসাধীন রয়েছে। আমি এ ঘটনায় মামলা করব এবং নাহিদের উপযুক্ত বিচার চাই। এ ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত নাহিদ শেখের মুটোফোনে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেনি। এ ব্যাপারে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, এ ঘটনাটায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করো আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD