বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন গণভোট উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্দ্ধন মহোদয়ের অবসর গ্রহন। নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নন্দীগ্রামে সিরাতুন্নাবী মডেল মাদ্রাসার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার

বীরগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে কিশোরের মৃত্যু 

রনজিৎ সরকার রাজ ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি
  • আপডেটের সময়: বুধবার, ১১ জুন, ২০২৫
  • ২৩৬ সময় দেখুন

দিনাজপুরের  বীরগঞ্জে ঢেপা নদীতে সহপাঠী মিলে গোসল করতে গিয়ে মিরাজ ইসলাম (১১) নামের এক স্কল ছাত্রের মৃত্যু হয়েছে। (১১জুন) বুধবার বেলা ১১টা উপজেলার নিজপাড়া ইউনিয়নের নখাপাড়া আশ্রয়ণ প্রকল্পের পার্শ্ববর্তী ঢেপা নদীতে এ ঘটনা ঘটে।

 

স্কুল ছাত্র মিরাজ ইসলাম বীরগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের আদিবাসীপাড়া এলাকার নাঈম ইসলামের ছেলে। সে সুজালপুর প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র।

স্থানীয় জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নানা আজিমুল এর বাড়িতে বেড়াতে আসে মিরাজ। বুধবার বেলা ১১টার দিকে সহপাঠীদের নিয়ে নদীতে গোসল করতে নামে। কিছুক্ষণের মধ্যেই কিশোর মিরাজ পানিতে ডুবে নিখোঁজ হয়। সংবাদ পেয়ে বীরগঞ্জ ফারায় সার্ভিস টিম ও স্থানীয়দের দীর্ঘ চার ঘণ্টার

উদ্ধার তৎপরতা পর মৃত্যু অবস্থায় মিরাজকে উদ্ধার করা হয়।

স্কুলছাত্রের মৃত্যুর বিষয়ে সত্যতা নিশ্চিত করে নিজপাড়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান আনিস বলেন, নখাপাড়া গ্রামের আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাসরত আজিমুল এর নাতির মৃত্যুর ঘটনায় গোটা পরিবার ও এলাকায় জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

 

এব্যাপারে, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর জানান, স্কুলছাত্র নদীতে গোসল করতে গিয়ে মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে থানা পুলিশ পাঠানো হয়েছে। তবে পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD