সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
চেয়ারম্যান তারেক রহমান-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি-র চেয়ারম্যান জিএম কাদের। মোহনগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ আহত- ১৫ লালপুরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক নাসিরনগরে বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা, রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত নির্বাচিত হওয়ার পরদিনই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় শুভেচ্ছা বিনিময়ে বিজয়ী প্রার্থী গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা নেত্রকোণা- ৪ আসনে লুৎফুজ্জামান বাবর বিজয়ী সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ বিপুল ভোটে বিজয়ী প্রার্থী মাহমুদুর রহমান মান্না জামানত হারালেন

কানাইঘাট রাজাগঞ্জে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মামুনুর রশীদের গণসংযোগ 

সেলিম মাহবুব,সুনামগঞ্জঃ
  • আপডেটের সময়: বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১৬৯ সময় দেখুন

সিলেট ৫ আসন কানাইঘাট-জকিগঞ্জ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৩ নং আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থী, সিলেট জেলা বিএনপি’র ১ম সহ সভাপতি, কানাইঘাট উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি  মামুনুর রশিদ চাকসু (মামুন) বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারেক রহমান কর্তক জাতির সামনে ঘোষিত ৩১ দফা লিফলেট, পোস্টার বিতরণ সে সাথে তৃণমূল নেতা কর্মীদের নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। এর অংশ হিসেবে নির্বাচনী এলাকা কানাইঘাট উপজেলার ৯নং রাজাগঞ্জ ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে বোরহান উদ্দিন রাস্তা সংস্কারের জন্য রাজাগঞ্জ বাজারে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ ও সচেতনমূলক লিফলেট বিতরণ করেন। এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। সোমবার (৯ জুন) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন বিএনপি’র সভাপতি ওলিউর রহমান তালুকদারের সভাপতিত্বে, ও সাধারণ সম্পাদক নুরুল হোসেন মেম্বারের পরিচালনায় ঈদ পূর্ণমিলনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সহ সভাপতি রফিকুল আলম চৌধুরী, ওয়েস আহমদ, ছইফ উদ্দিন, মাওলানা কয়সর আহমদ, শাহিন আহমদ, লুতফুর রহমান, এডভোকেট নাসির উদ্দিন সাদিক, ছয়ফুল আলম শিকদার, বদরুল ইসলাম, ফয়সল আহমদ, নুরুল আম্বিয়া চৌধুরী, আল মাসুদ তালুকদার, আনোয়ার হুসেন, সালেহ আহমদ, আলি হুসেন চৌধুরী, এখলাছুর রহমান, সামসুল আলম তালুকদার, দেলোয়ার হোসেন তালুকদার, সালমান রশিদ, আখি আলমগীর, আব্দুল মুমিন, আবুল কালাম চৌধুরী, সাইদুর রহমান চৌধুরী সহ রাজাগঞ্জ ইউনিয়ন বিএনপি ও অংগ সংগঠনের অসংখ্য নেতাকর্মী। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও গণসংযোগ এর পূর্বে রাজাগঞ্জ খালোপার এলাকায় দুর্বৃত্তদের হাতে নির্মম ভাবে  নিহত হওয়া ব্যবসায়ী শিহাব উদ্দিনের কবর জিয়ারত করেন এবং পরিবারকে শান্তনা দেওয়ার জন্য বাড়িতে যান। তিনি শিহাব উদ্দিনের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবী জানান, তাঁহার আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD