মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
তালাশ বিডি’র প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম নবীনগরে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন কর্তৃক ফ্রী চক্ষু শিবির সম্পন্ন রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। ময়মনসিংহ সদর-৪ আসনে ধানের শীষের মনোনয়নপত্র জমা দিলেন আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সাথে নিয়ে জামায়াত প্রার্থী কামরুল আহসানের মনোনয়নপত্র দাখিল লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার পুলিশ সুপার জামালপুর কর্তৃক বকশিগঞ্জ থানা পরিদর্শন- ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

সুনামগঞ্জের সীমান্ত এলাকায় বিজিবি’র টহল জোরদার

সেলিম মাহবুব ,সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১৫৪ সময় দেখুন
সুনামগঞ্জের সীমান্ত এলাকায় বিজিবি'র টহল জোরদার
সুনামগঞ্জের সীমান্ত এলাকায় বিজিবি'র টহল জোরদার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা দশদিনের লম্বা ছুটিকে কেন্দ্র করে সুনামগঞ্জের সাথে ভারতের সীমান্তবর্তী বিভিন্ন উপজেলার ৯০ কিলোঃ এলাকাজুড়ে পর্যটকদের পদচারণা লক্ষণীয় থাকায় সীমান্ত রক্ষীবাহিনী ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন (বিজিবি)”র ১৯টি বিওপির সদস্যরা টহল জোরদার করেছেন। গত ৫ জুন থেকে আগামী ১৪ই জুন পর্যন্ত টানা ১০দিনের ছুটি থাকায় সুনামগঞ্জের সীমান্তবর্তী স্পটগুলোতে দেশের বিভিন্ন জেলা থেকে আহত পর্যটকদের পদচারনায় মুখোর জেলার তাহিরপুর, ধর্মপাশা, ছাতক ও দোয়ারাবাজার উপজেলার সীমান্ত এলাকাগুলো। সোমবার সকাল থেকে সুনামগঞ্জের সবচেয়ে বিখ্যাত পর্যটন এলাকা হিসেবে খ্যাত জেলার সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার পর্যটন স্পট যাদুকাটা নদী, বারেকটিলা, নীলাদ্রি লেক, এবং এশিয়া মহাদেশের মধ্যে বিখ্যাত টাঙ্গুয়ার হাওরে হাজারো পর্যটকদের ব্যাপক সমাগম থাকায় বিজিবি’র সদস্যদের টহল জোরদার করা হয়েছে। এ সময় পর্যটকরা যাতে করে সীমান্তের শূন্যরেখা অতিক্রম না করেন নির্দেশনা প্রদান করা হয়। অন্যদিনে এই ছুটির সুযোগকে কাজে লাগিয়ে যেন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, পশুর চামড়া পাচাররোধ এবং পুশইন ঠেকাতে ও বাড়তি নজরদারি বাড়ানো হয়েছে। এব্যাপারে ২৮ বর্ডারগার্ড (বিজিবি)’র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদির জানান, ঈদের এই লম্বা ছুটিতে ভারতের সীমান্তবর্তী এই স্পটগুলোতে পর্যটকরা যাতে নির্বিঘ্নে ঘুরাফেরা করতে পারেন এজন্য বিজিবি’র সদস্যরা তৎপর রয়েছেন। এছাড়াও এই সময়টাতে যেকোন অবৈধ চোরাচালান ও পুশইন রোধে বিজিবি”র বাড়তি টহল অব্যাহত রাখা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD