শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
গাজীপুর ১ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক মেয়র মজিবুর রহমান  পথসভা দিয়ে আনুষ্ঠানিকতা শুরু কাহারোলে ১৫ গ্রামের স্বপ্নের সেতুর জন্য ভূমি অধিগ্রহণে যুগ্ম সচিবের সরেজমিনে পরিদর্শন রাজিবপুরে আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন ময়মনসিংহ সাহিত্য সংসদের তিন বছরের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা ধোবাউড়ায় ভারতীয় ১৩৩ বোতল মদ উদ্ধার বৈষম্য ও জুলুমমুক্ত বাংলাদেশ গড়তে আট দলের অঙ্গীকার : ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ গাজীপুর ১ আসনের ধানের শীষের মনোনয়ন পেলেন সফল সাবেক মেয়র মজিবুর রহমান বিরলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এতিম শিশুদের মাঝে ছাগল বিতরণ  মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ: শারীরিক নির্যাতন ও গুমের অভিযোগ পরিবারের নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার কার্যক্রম চলছে ভাড়া বাড়িতে

মোহনগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

রিংকু রায়, মোহনগঞ্জ (নেত্রকোণা)
  • আপডেটের সময়: বুধবার, ১১ জুন, ২০২৫
  • ২৬৬ সময় দেখুন
মোহনগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা
মোহনগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার ২নং বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের গাজীনগর গ্রামের রনি দাস (১৬) নামে এক যুবক (দর্জি) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছেন। বুধবার সকালে এ ঘটনা ঘটে। জানা যায়, রনি দাস গাজীনগর গ্রামের মৃত সুনীল দাসের ছেলে। মোহনগঞ্জ থানা পুলিশ রনি দাসের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মেডিকেল কলেহ হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। এর আগে রত্না খালের পাড়ে গাছের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে রনি দাস। নিহতের মা শিল্পী রানী দাস জানান, প্রতিদিনের ন্যায় বাসায় এসে রাতের খাবার খেয়ে ঘর থেকে বেড়িয়ে যায়। রাতে বাড়িতে না আসায় খোঁজাখুঁজি করতে থাকি। খোঁজাখুঁজির একপর্যায়ে বুধবার সকালে গাজীনগর গ্রামের রত্না খালের পাড়ে একটি গাছের ডালে ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পাই। মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তে পাঠানোর জন্য প্রস্তুতি চলছে। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD