বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন গণভোট উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্দ্ধন মহোদয়ের অবসর গ্রহন। নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নন্দীগ্রামে সিরাতুন্নাবী মডেল মাদ্রাসার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার

সাভারে চাঞ্চল্যকর রুবেল হত্যার ২ আসামি গ্রেফতার

মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময়: বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১৭২ সময় দেখুন
সাভারে চাঞ্চল্যকর রুবেল হত্যার ২ আসামি গ্রেফতার
সাভারে চাঞ্চল্যকর রুবেল হত্যার ২ আসামি গ্রেফতার

সাভারে চাঞ্চল্যকর রুবেল (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় চারদিন পর দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১১ জুন) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সিএন্ডবি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন বাশার (৩০) ও ওবায়দুল (২৮)। তারা উভয়ই সাভার পৌরসভার আড়াপাড়া কামাল রোড বিনোদবাইদ এলাকার আলাউদ্দিন শেখের ছেলে।

উপ-পরিদর্শক আব্দুল হাই জানান, অভিযান চালিয়ে রুবেল হত্যার দুই আসামি ওবায়দুল ও বাশারকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে পূর্ব শত্রুতার জেরে রুবেলকে তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ির আঘাতে হত্যা করেছে।

উল্লেখ, শুক্রবার (৬ জুন) রাতে ঈদের বাজার করার সময় বাজার বাসস্ট্যান্ডের চৌরঙ্গী সুপার মার্কেটের পেছনে স্ত্রী-সন্তান ও মায়ের সামনে রুবেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং মাথায় হাতুড়ির আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন। নিহত রুবেল সাভার পৌরসভা এলাকার মৃত রহমত আলীর ছেলে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD