শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম:
কাহারোলে ১৫ গ্রামের স্বপ্নের সেতুর জন্য ভূমি অধিগ্রহণে যুগ্ম সচিবের সরেজমিনে পরিদর্শন রাজিবপুরে আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন ময়মনসিংহ সাহিত্য সংসদের তিন বছরের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা ধোবাউড়ায় ভারতীয় ১৩৩ বোতল মদ উদ্ধার বৈষম্য ও জুলুমমুক্ত বাংলাদেশ গড়তে আট দলের অঙ্গীকার : ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ গাজীপুর ১ আসনের ধানের শীষের মনোনয়ন পেলেন সফল সাবেক মেয়র মজিবুর রহমান বিরলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এতিম শিশুদের মাঝে ছাগল বিতরণ  মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ: শারীরিক নির্যাতন ও গুমের অভিযোগ পরিবারের নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার কার্যক্রম চলছে ভাড়া বাড়িতে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুনামগঞ্জে দোয়া-মিলাদ মাহফিল অনুষ্টিত

শম্ভুগঞ্জ টোল প্লাজায় সড়ক দুর্ঘটনা : জুনায়েদ এক্সপ্রেস উল্টে নিহত ১, আহত অসংখ্য

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
  • আপডেটের সময়: বুধবার, ১১ জুন, ২০২৫
  • ২২৫ সময় দেখুন
শম্ভুগঞ্জ টোল প্লাজায় সড়ক দুর্ঘটনা : জুনায়েদ এক্সপ্রেস উল্টে নিহত ১, আহত অসংখ্য
শম্ভুগঞ্জ টোল প্লাজায় সড়ক দুর্ঘটনা : জুনায়েদ এক্সপ্রেস উল্টে নিহত ১, আহত অসংখ্য

আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ময়মনসিংহের শম্ভুগঞ্জ ব্রিজ সংলগ্ন টোল প্লাজায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে শেরপুর থেকে ঢাকা অভিমুখে যাত্রা করা জুনায়েদ এক্সপ্রেস বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ফলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টোল প্লাজার ভাঙ্গা অবশিষ্ট অবকাঠামো মেইন রাস্তার উপর থাকায় বাসটি হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তায় উপরেই উল্টে যায়। এতে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু ঘটে। আহত হয়েছেন অন্তত ১০-১২ জন যাত্রী, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তারা বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগতিতে চলার সময় চালক স্টিয়ারিংয়ের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, ফলে বাসটি উল্টে যায়। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন। দুর্ঘটনার ফলে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD