বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন গণভোট উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্দ্ধন মহোদয়ের অবসর গ্রহন। নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নন্দীগ্রামে সিরাতুন্নাবী মডেল মাদ্রাসার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার

তারেক রহমানের ৩১ দফা জনগনের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে—এমপি প্রার্থী সালমা নজির

সেলিম মাহবুব,সুনামগঞ্জঃ
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১৬৯ সময় দেখুন

 

তাহিরপুর উপজেলা বিএনপির আয়োজনে বড়দল উত্তর ইইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার উত্তর বড়দল ইউনিয়নস্থ সকল ইউনিটের নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়ার সভাপতিত্বে ও তাহিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাক্ষর ক্ষমতাপ্রাপ্ত জুনাব আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও এমপি প্রার্থী সালমা নজির, বক্তব্য রাখেন উপজেলা বি এনপির আহ্বায়ক কমিটির সদস্য ও এমপি প্রার্থী আনিসুল হক, বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জল, আবুল হুদা, আহবায়ক কমিটির সদস্য নাসের উজ্জল, ভাস্কর রায়, এমদাদ মিয়া, উত্তর বড়দল ইউনিয়ন যুবদলের সভাপতি আক্তার হুসেন, তাহিরপুর উপজেলা ছাত্রদল আহবায়ক আবু হাসান রাসেল সদস্য সচিব মুন্না, ছাত্রদল নেতা রাহুল রব্বী সহ অসংখ্য নেতৃবৃন্দ। সুনামগঞ্জ এক নির্বাচনী এলাকায় ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সালমা নজির বলেন, আমাদের নেতা তারেক রহমানের বার্তা ৩১ দফা নিয়ে জনগনের দোয়ারে দুয়ারে যেতে হবে। আমরা ভোটের রাজনীতিতে বিশ্বাস করি। বিএনপি যতবার নির্বাচনে অংশ গ্রহন করেছে তথবার জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে দেশ গড়ার কাজে নিয়োজিত হয়েছে। তিনি বলেন আমি এই এলাকার মানুষের কাছে চিরকৃতজ্ঞ তারা আমার স্বামী প্রয়াত নজির হুসেনকে বার বার ভোট দিয়ে নির্বাচিত করে এই এলাকার উন্নয়ন করার সুযোগ করে দিয়েছেন। আমার প্রয়াত স্বামী এমপি থাকা অবস্থায় এই এলাকার জনগনের কর্মসংস্থানের ব্যাবস্থা করেছেন, বড়ছড়া চারাগাও বাগলী শুল্কষ্ট্যাসন স্থাপন করে অর্থনীতির দ্বার উন্মোচন করেছেন। তিনি এই এলাকার উন্নয়নে আমৃত্যু কাজ করে গেছেন আপনারা সকলেই প্রিয় নেতার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। বক্তব্য শেষে প্রয়াত নজির হুসেন মেমোরিয়াল স্কুল প্রতিষ্টার উদ্বোধনের দাওয়াত প্রদান করেন সালমা নজির। ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আনিসুল হক বলেন সৈরাচার এরশাদ কে হটিয়ে ভোটের মাধ্যমে বি এনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল, যারা দীর্ঘদিন অত্যাচার নির্যাতন সহ্য করে দলকে সামনের দিকে এগিয়ে নিয়েছেন তাদেরকে কমিটিতে মূল্যায়ন করা হবে। আমরা রাজপথে ছিলাম আছি এবং সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD