রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে নাগরপুরে বিক্ষোভ মিছিল নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে জগন্নাথপুরে প্রচারণা পোস্টার নামিয়েছেন ধানের শীষ এর প্রার্থী ধোবাউড়ায় বাঘবেড় গ্রামীণ ব্যাংক শাখার উদ্যােগে সুধী সমাবেশ অনুষ্ঠিত। দিরাইয়ে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত রাজধানীতে ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সাভারে বিক্ষোভ সমাবেশ ধর্মপাশায় বেগম জিয়ার রোগমুক্তি কামনায় গণদোয়া ও  মিলাদ মাহফিল জগন্নাথপুরে পলাতক ৪ আসামী গ্রেপ্তার জামালগঞ্জে বিএনপির নির্বাচনী পথসভা কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

শ্রীমঙ্গলে পশ্চিম ভাড়াউড়া এলাকাবাসীর পঞ্চায়েত নেতৃবৃন্দকে নিয়ে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

আবদাল মিয়া মৌলভীবাজার জেলা প্রতিনিধি
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১৪৮ সময় দেখুন
শ্রীমঙ্গলে পশ্চিম ভাড়াউড়া এলাকাবাসীর পঞ্চায়েত নেতৃবৃন্দকে নিয়ে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত
শ্রীমঙ্গলে পশ্চিম ভাড়াউড়া এলাকাবাসীর পঞ্চায়েত নেতৃবৃন্দকে নিয়ে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা সদর ইউনিয়নের পশ্চিম ভাড়াউড়া এলাকাবাসীর উদ্যোগে ১০ গ্রামের পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দকে নিয়ে ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ জুন) দুপুরে পশ্চিম ভাড়াউড়া গ্রামের ঈদগাহ ময়দানে সাবেক মেম্বার আনার মিয়ার সার্বিক সহযোগিতায় ও এলাকার বিশিষ্ট মুরুব্বি যত্রিক মিয়ার সভাপতিত্বে ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

মাওলানা আব্দুল মুমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি আহবায়ক কমিটির অন্যতম সদস্য মো. দুরুদ আহম্মদ, ৩নং সদর ইউনিয়ন চেয়ারম্যান মো. দুদু মিয়া, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহবায়ক মো. নুরুল আলম সিদ্দীকি, যুগ্ম আহবায়ক মো. তাজ উদ্দীন তাজু।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মশিউর রহমান রিপন, মো. মুকসুদুর রহমান, পৌর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ সালাউদ্দিন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলা মৎসজীবি সম্প্রদায়ের ১০ গ্রামের পঞ্চায়েত কমিটির বিশিষ্ট মুরুব্বি উপস্থিত ছিলেন।

সভা শেষে পবিত্র মিলাদ শেষে দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের সদস্যদের জন্য বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD