রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে নাগরপুরে বিক্ষোভ মিছিল নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে জগন্নাথপুরে প্রচারণা পোস্টার নামিয়েছেন ধানের শীষ এর প্রার্থী ধোবাউড়ায় বাঘবেড় গ্রামীণ ব্যাংক শাখার উদ্যােগে সুধী সমাবেশ অনুষ্ঠিত। দিরাইয়ে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত রাজধানীতে ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সাভারে বিক্ষোভ সমাবেশ ধর্মপাশায় বেগম জিয়ার রোগমুক্তি কামনায় গণদোয়া ও  মিলাদ মাহফিল জগন্নাথপুরে পলাতক ৪ আসামী গ্রেপ্তার জামালগঞ্জে বিএনপির নির্বাচনী পথসভা কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

নড়াইলে সেনা বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী মনির ডাকাতসহ গ্রেফতার ৫ জন

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১৯১ সময় দেখুন
নড়াইলে সেনা বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী মনির ডাকাতসহ গ্রেফতার ৫ জন
নড়াইলে সেনা বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী মনির ডাকাতসহ গ্রেফতার ৫ জন

নড়াইলে শীর্ষ সন্ত্রাসী মনির ডাকাতসহ গ্রেফতার ৫ জন
নড়াইলে সেনাবাহিনীর অভিযানে মাগুরার শীর্ষ সন্ত্রাসী মনিরুল ইসলাম ওরফে মনির ডাকাত (৪৮) সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সোমবার (৯ জুন) দুপুরে নড়াইল সদর হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সেনাবাহিনীর নড়াইল ক্যাম্পের সদস্যরা।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন:
মাগুরা সদরের রেরইল পলিতা গ্রামের নুরুল ইসলাম মাষ্টারের ছেলে মনিরুল ইসলাম ওরফে মনির ডাকাত,
খায়রুল ইসলামের ছেলে রিপন মাহমুদ (৩৬),
কিব্রাজ মোল্যার ছেলে শাহারিয়া ইসলাম জয় (১৯),
বাটাজোড় গ্রামের আব্দুর রশিদের ছেলে বিল্লাল হোসেন (৪৮),
নুরুল মোল্যার ছেলে তকুব্বার মোল্যা (৪০)।
সূত্রে জানা যায়, সোমবার সকালে মাগুরা থেকে মনির ডাকাত ও তার সহযোগীরা নড়াইল সদর এলাকায় প্রবেশ করলে সেনাবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে। পরে দুপুরে সদর হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় মনির ডাকাতের দেহ তল্লাশি করে একটি সেভেন গিয়ার চাকু উদ্ধার করা হয়। মনির ডাকাতের বিরুদ্ধে হত্যা, চুরি, ডাকাতি, চাঁদাবাজি–সহ অন্তত দেড় ডজন স্পর্শকাতর মামলা রয়েছে। সর্বশেষ ২০২১ সালের এপ্রিল মাসে তাকে গ্রেফতার করা হলেও বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও এতদিন সে ধরাছোঁয়ার বাইরে ছিল।
বিকেলে মনির ডাকাতসহ গ্রেফতার পাঁচজনকে পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, ‘মাগুরায় ডাকাতিসহ একাধিক মামলার আসামি মনিরসহ পাঁচজনকে সেনাবাহিনী আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD