রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার মৌলভীবাজারে মাওলানা আব্দুল আজিজ (রহ.) এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত পুনরায় শ্রেষ্ঠ শিক্ষক স্বীকৃতি–২০২৬ পেলেন কাটগড় রাজাপুকুর দাখিল মাদ্রাসার শিক্ষক মো. রফিকুল ইসলাম দিনাজপুর-০২ আসনে ধানের শীষের প্রচারণায় ছাত্রদলের সমন্বয়কের দায়িত্ব পেলেন তাইয়েবুল ইসলাম নেত্রকোণা- ৪ প্রার্থীতা প্রত্যাহার করলেন স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বীরগঞ্জে গলা কে*টে হ*ত্যা মামলায় বড় অগ্রগতি, র‍্যাবের অভিযানে খুলনা থেকে আসামি গ্রেফতার। গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র উপহার পেল পিছিয়ে পড়া জনগোষ্ঠী

নাসিরনগরে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ২১১ সময় দেখুন
নাসিরনগরে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
নাসিরনগরে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৯ জুন) সকাল ১০ ঘটিকায় নাসিরনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে এই পুনর্মিলনীর আয়োজন করে নাসিরনগর উপজেলা জামায়াতে ইসলামী।

নাসিরনগর উপজেলা জামায়াতের সাবেক ছায়েদ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম।

বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সিরাজুল ইসলাম,জামাত নেতা মাসুক মিয়া(ফান্দাউক),আল আমিন দুলাল (ধরমন্ডল),ছিদ্দিকুর রহমান(চাপড়তলা),এম এ হান্নান (পূর্বভাগ),মো. হুমায়ূন কবির (কুন্ডা),আব্দুল গনি মাষ্টার (ভলাকুট),আবুল খায়ের (গুনিয়াউক), কবীর আহম্মেদ (গোকর্ণ), ডা. বশীর আহম্মেদ (বুড়িশ্বর),মাওলানা শাসসুদ্দিন আহম্মেদ,মো. নূরুজ্জামান।
সঞ্চালনা করেন, উপজেলা জামায়েতের প্রচার ও মিডিয়া মুখপাত্র জাহিদুল ইসলাম খোকন।

এ সময় উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলার ১৩ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের প্রায় পাঁচ শতাধিক কর্মী ও সমর্থক।

সভার শুরুতে বক্তারা নিজেদের সাংগঠনিক বিষয় নিয়ে কথা বলেন। সভার একপর্যায়ে প্রধান অতিথি উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আমিনুল ইসলাম আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর এ বিষয়ে সকলের মতামত গ্রহণ করা হয়।

অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম উপজেলার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। তিনি নাসিরনগর ডিগ্রী কলেজের প্রতিষ্ঠা লগ্ন থেকে শিক্ষকতা করেন।
এ সময় জামায়াতের কর্মী-সমর্থকরা স্লোগান দিয়ে এ কে এম আমিনুল ইসলামকে সমর্থন দেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD