মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
তালাশ বিডি’র প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম নবীনগরে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন কর্তৃক ফ্রী চক্ষু শিবির সম্পন্ন রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। ময়মনসিংহ সদর-৪ আসনে ধানের শীষের মনোনয়নপত্র জমা দিলেন আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সাথে নিয়ে জামায়াত প্রার্থী কামরুল আহসানের মনোনয়নপত্র দাখিল লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার পুলিশ সুপার জামালপুর কর্তৃক বকশিগঞ্জ থানা পরিদর্শন- ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

নবীনগরে হেফাজতে ইসলামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত।

আবু হাসান আপন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
  • আপডেটের সময়: সোমবার, ৯ জুন, ২০২৫
  • ২৩১ সময় দেখুন
নবীনগরে হেফাজতে ইসলামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত।
নবীনগরে হেফাজতে ইসলামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা শাখা হেফাজতে ইসলামের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ জুন নবীনগর মহিলা কলেজ অডিটোরিয়ামে এই
সভায় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে শীর্ষস্থানীয় আলেম-উলামাগণ অংশগ্রহণ করেন।
এতে
প্রধান অতিথি ছিলেন শায়খুল হাদীস আল্লামা শরীফ উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আল্লামা আবুল কালাম আজাদ, আল্লামা আব্দুল্লাহ কাসেমী, আল্লামা মোহাম্মদ আলী, এবং মাওলানা আনোয়ার হোসেন। বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আবু ইউসুফ এমরানী, মাওলানা আব্দুল খালেক, মাওলানা জসিমউদ্দীন (সভাপতি, ইসলামী আন্দোলন নবীনগর), মাওলানা উসমান গনী রাসেল, এবং মাওলানা মুমিনুল হক ভূঁইয়া।

সভায় বক্তারা হেফাজতে ইসলামের নবীনগর শাখার সভাপতি আল্লামা আলহাজ্ব মাওলানা আমিরুল ইসলামকে একজন যোগ্য, নিরহংকারী ও আল্লাহভীরু ব্যক্তি হিসেবে ভূয়সী প্রশংসা করেন।
তাঁরা জানান, সর্বশেষ কাউন্সিলে ৯৭% ভোট পেয়ে তিনি সভাপতি নির্বাচিত হলেও একটি স্বার্থান্বেষী গোষ্ঠী তাঁকে বাদ দিয়ে নতুন কমিটি গঠনের চেষ্টা করছে, যা হেফাজতের আদর্শের পরিপন্থী।

প্রধান বক্তা মাওলানা ফখরুল ইসলাম মাসুম বলেন, “যারা আলেম নন, কিন্তু আলেমের লেবাসে এসে নেতৃত্ব জবরদখল করতে চান, তাদেরকে বয়কট করে প্রকৃত আলেমদেরকে নেতৃত্বের দায়িত্ব দিতে হবে।”

এ সময় শায়খুল হাদীস আল্লামা আব্দুল আলিম এবং আল্লামা লোকমান হাকিম (দা.বা.) হেফাজতের মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে দুষ্ট চক্রান্তকারীদের ব্যাপারে অতি সতর্ক থাকার আহবান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD