বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
ধর্মপাশা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের পথ সভা আদালতের জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল ময়মনসিংহে জনসমুদ্র: ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তারেক রহমান নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে ইসির বিশেষ বার্তা ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় তারেক রহমানের সফর সফল করতে প্রস্তুত ময়মনসিংহ, প্রেসক্লাবে বিএনপির সংবাদ সম্মেলন নড়াইলের নবগঙ্গা নদীর ওপর সেতু: দেড় বছরের কাজ আট বছরেও শেষ হয়নি ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক নড়াইলে কৃষকেরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে

ধোবাউড়ায় সীমান্ত দিয়ে ১২ জন ভারতীয়কে বাংলাদেশে পুশইন করে বিএসএফ।

আব্দুল মতিন মাসুদ ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি)
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ২৭২ সময় দেখুন
ধোবাউড়ায় সীমান্ত দিয়ে ১২ জন ভারতীয়কে বাংলাদেশে পুশইন করে বিএসএফ।
ধোবাউড়ায় সীমান্ত দিয়ে ১২ জন ভারতীয়কে বাংলাদেশে পুশইন করে বিএসএফ।

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সীমান্ত দিয়ে ১২ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ২রা’জুন সোমবার রাত ১টার দিকে ১১৪১ এর ৮ এস পিলার মুন্সিপাড়া বিওপি এলাকাদিয়ে তাদের পুশইন করা হয়। পরে তাদের মুন্সিপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করে বর্ডারগার্ড বিজিবি।

আটককৃত ১২ জনের মধ্যে তিনজন নারী, আটজন পুরুষ ও একজন শিশু রয়েছে। তারা সবাই বাংলাদেশের নড়াইল ও খুলনা জেলার বাসিন্দা ছিলেন। কিন্তু ভারতে গিয়ে তারা দেশটির নাগরিকত্বও লাভ করেন।
আটককৃতরা জানান, গত ২৪ মে গুজরাট থেকে সেখানকার পুলিশ তাদের আটক করে। এরপর বিভিন্ন সময় তাদের মারধর করা হয়। এমনকি, তাদের কাছ থেকে মোবাইল, আইডিকার্ড, আদার কার্ডসহ যাবতীয় মালামাল রেখে দেয়।
তারা জানান, তাদের বাড়ি বাংলাদেশের নড়াইল ও খুলনা জেলায়। ২০০৪ সালে দালালের মাধ্যমে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে চলে যান তারা। গুজরাটে তারা বিভিন্ন দোকানে কাজ ও ব্যবসা বাণিজ্য করেন। একপর্যায়ে ভারতীয় নাগরিকত্বও পান। তবে হুট করেই অভিযান চালিয়ে বস্তি ও বিভিন্ন দোকান থেকে তাদের আটক করে গুজরাট পুলিশ। কিছুদিন আটকে রেখে সোমবার রাতে মুন্সিপাড়া সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করেছে। পরে বিজিবি তাদের আটক করে।

এ ব্যাপারে বিজিবি- ৩১ ব্যাটালিয়নের সিইও কামরুজ্জামান বলেন, গতকাল সোমবার রাতে খবর পেয়ে তাদের আটক করা হয়। তাদের থানায় হস্তান্তর করে পরিচয় শনাক্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD