বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
ধর্মপাশা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের পথ সভা আদালতের জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল ময়মনসিংহে জনসমুদ্র: ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তারেক রহমান নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে ইসির বিশেষ বার্তা ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় তারেক রহমানের সফর সফল করতে প্রস্তুত ময়মনসিংহ, প্রেসক্লাবে বিএনপির সংবাদ সম্মেলন নড়াইলের নবগঙ্গা নদীর ওপর সেতু: দেড় বছরের কাজ আট বছরেও শেষ হয়নি ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক নড়াইলে কৃষকেরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক নাজমুস সাকিব’কে হত্যার হুমকি

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
  • আপডেটের সময়: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৩৭০ সময় দেখুন

ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক নাজমুস সাকিব’কে অকথ্যভাষায় গালিগালাজ সহ বিভিন্ন ধরনের হুমকি ও হত্যার হুমকি দিয়ে আসছে একদল আওয়ামী লীগের স্থানীয় সন্ত্রাসী।

জানা গেছে, গত ২৮ মে ২০২৫ তারিখ আনুমানিক সকাল ১০.০০ ঘটিকার সময় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নাজমুস সাকিব ময়মনসিংহ মহানগরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক।

এ ঘটনায় ভুক্তভোগী নাজমুস সাকিব ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় গতকাল ০৩ জুন রাতে বাদী হয়ে অভিযোগ দাখিল করে। অভিযোগের ভিত্তিতে জানা যায়, একদল আওয়ামী লীগের স্থানীয় সন্ত্রাসী তাকে হত্যার হুমকি দিয়ে আসছে।

এ বিষয়ে ভুক্তভোগী নাজমুস সাকিব বলেন, আমার বসতবাড়ীতে বে-আইনি ভাবে প্রবেশ করিয়া আমাকে অকথ্যভাষায় গালিগালাজ সহ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ টাকা) দাবি করে। এমনকি তারা বলে তাদের কথামতো চলফেরা না করিলে সুযোগ মতো পাইলে খুন করিয়া লাশ গুম করিয়া ফেলবে বলে হুমকি প্রদর্শন করে।

নাজমুস সাকিব আরো বলেন, বিবাদীগন আমাকে সহ ইন্টেরিম সরকার ও বৈষম্যবিরোধীর কেন্দ্রীয় সমন্বয়কদের নামে মিথ্যা ও উদ্দেশ্যেপ্রনোদিত প্রচারণা করিয়া আসিতেছে। বিবাদীগন আওয়ামী লীগের স্থানীয় সন্ত্রাসীও বটে। বিবাদীগন এলাকার কোন বিচার শালিশ মানে না। বিবাদীগন যে কোন সময় আমার ও আমার পরিবারের লোকজনদের বড় ধরনের ক্ষতি সাধন করিতে পারে।

বিবাদীরা হলোঃ ময়মনসিংহ কোতোয়ালি থানাধীন বাড়েরা কান্দাপাড়ার আব্দুল কদ্দুস ওরফে দুধুমিয়ার পুত্র রিপন শেখ, হারুন মিয়া, রাসেল ও আব্দুল কদ্দুস ওরফে দুধুমিয়ার স্ত্রী মোছা: ছামিরুন নেছা।

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার তদন্ত ওসি সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD