বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
ধর্মপাশা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের পথ সভা আদালতের জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল ময়মনসিংহে জনসমুদ্র: ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তারেক রহমান নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে ইসির বিশেষ বার্তা ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় তারেক রহমানের সফর সফল করতে প্রস্তুত ময়মনসিংহ, প্রেসক্লাবে বিএনপির সংবাদ সম্মেলন নড়াইলের নবগঙ্গা নদীর ওপর সেতু: দেড় বছরের কাজ আট বছরেও শেষ হয়নি ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক নড়াইলে কৃষকেরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে

ধোবাউড়ায় ঈদুল আযহা কে সামনে রেখে অতিরিক্ত যাত্রীভাড়া ও পশুর হাটবাজার  নিয়ন্ত্রণের লক্ষ্যে আলোচনা সভা।

আব্দুল মতিন মাসুদ ময়মনসিংহ (ধোবাউড়া প্রতিনিধি)
  • আপডেটের সময়: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ২৪২ সময় দেখুন

ময়মনসিংহের ধোবাউড়ায় আসন্ন ঈদুল আযহা কে সামনে রেখে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া ও পশুর হাট থেকে অতিরিক্ত টাকা আদায় বন্ধ করতে হাট বাজার ইজারাদার ও পরিবহন শ্রমিক সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দের  সাথে আলোচনা করে ধোবাউড়া উপজেলা প্রশাসন।
৩জুন মঙ্গলবার সকালে উপজেলা কনফারেন্স রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে এই  সিদ্ধান্ত অনুযায়ী ময়মনসিংহ থেকে ধোবাউড়া সিএনজি ভাড়া নির্ধারণ করা হয়েছে ২৩০ টাকা, বাস ভাড়া ১৫০ টাকা ও ঢাকা টু ধোবাউড়া বাস এবং মাইক্রোবাস ভাড়া ৬০০ টাকা নির্ধারণ করা হয়। এই ঈদে লম্বা ছুটি থাকায় নির্ধারিত ভাড়া ঈদের পর আবার ৯ থেকে ১৫ তারিখ পর্যন্ত কার্যকর থাকবে বলে গৃহীত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন পরিবহন শ্রমিক ইউনিয়ন, বাজার ইজারাদারসহ সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা। ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন ব্যাহত না হয় সেদিকেও খেয়াল রাখার আহবান জানিয়ে সার্বিক সহযোগিতা কামনা করেছেন ধোবাউড়া উপজেলা  নির্বাহী অফিসার নিশাত শারমিন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সালাহউদ্দিন বিশ্বাস, অফিসার ইনচার্জ আল-মামুন সরকার। উপজেলা বিএনপির আহ্বায়ক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিছুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন লিটন, ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল হক মঞ্জু, জাকিরুল ইসলাম টুটন প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD