মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
তালাশ বিডি’র প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম নবীনগরে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন কর্তৃক ফ্রী চক্ষু শিবির সম্পন্ন রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। ময়মনসিংহ সদর-৪ আসনে ধানের শীষের মনোনয়নপত্র জমা দিলেন আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সাথে নিয়ে জামায়াত প্রার্থী কামরুল আহসানের মনোনয়নপত্র দাখিল লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার পুলিশ সুপার জামালপুর কর্তৃক বকশিগঞ্জ থানা পরিদর্শন- ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ঠাকুরগাঁও জেলায়  ঈদকে কেন্দ্র করে রাস্তাঘাট ও হাট বাজারে  তল্লাশি  অভিযান চালাচ্ছেন  সেনাবাহিনী

আব্দুল জব্বার  (ঠাকুর গাঁও) প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: রবিবার, ১ জুন, ২০২৫
  • ২৪১ সময় দেখুন

ঠাকুরগাঁও জেলায়  ঈদকে কেন্দ্র করে রাস্তাঘাট ও হাট বাজারে  তল্লাশি  অভিযান চালাচ্ছেন  সেনাবাহিনী

আব্দুল জব্বার  (ঠাকুর গাঁও) প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও জেলায় ঈদুল আযহাকে  কেন্দ্র করে বাংলাদেশ সেনাবাহিনী     বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছেন । এই সময় তারা মোটরসাইকেল, প্রাইভেটকার ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে কাগজপত্র যাচাই-বাছাই করেন। এই তল্লাশিতে  স্বস্তি প্রকাশ করেছেন ঠাকুরগাঁওয়ের জনসাধারণ । রোববার (১ জুন) সকালে সেনাবাহিনীর ঠাকুরগাঁও অস্থায়ী ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার আবু বক্করের নেতৃত্বে জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকার গোল চত্বর থেকে অভিযান শুরু করে। অভিযানে সেনাবাহিনীর সঙ্গে ট্রাফিক পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন। এই তল্লাশি  অভিযান শুরু করেন
, শহরের বাসস্ট্যান্ড গোল চত্বর থেকে শুরু করে সত্যপীর ব্রিজ, পল্লীবিদ্যুৎ, আটগ্যালারি, রোডের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যানবাহন থামিয়ে তল্লাশি করেছেন। অভিযান তল্লাশি চালানোর সময় গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় যানবাহন ও চালকের বিরুদ্ধে মামলা দেয়া দেন ।

অপরদিকে  সেনাবাহিনী বিভিন্ন হাট বাজারে তৎপরতা চালান, যেন সাধারণ মানুষের কাছে, অতিরিক্ত টোল না নিতে পারে।
এই অভিযান সম্পর্কে   সাধারণ মানুষ অভিমত প্রকাশ করেন , এ ধরনের অভিযান মাঝে মাঝেই প্রয়োজন। তাহলে অপরাধ কমে আসবে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা যত বাড়বে, মানুষের মাঝে স্বস্তি ফিরবে।

এ বিষয়ে ওয়ারেন্ট অফিসার আবু বক্কর জানান, ১ জুন থেকে চেকপোস্ট বসিয়ে অভিযান শুরু হয়েছে। চলবে আগামী ১৪ তারিখ পর্যন্ত। আর ঈদুল আযহা উপলক্ষে কোরবানির গরু ক্রয়ের   জন্য অতিরিক্ত টোল আদায় না করতে  পারে।  সেজন্য আমাদের অভিযান চলমান থাকবে ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD