সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
চেয়ারম্যান তারেক রহমান-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি-র চেয়ারম্যান জিএম কাদের। মোহনগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ আহত- ১৫ লালপুরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক নাসিরনগরে বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা, রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত নির্বাচিত হওয়ার পরদিনই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় শুভেচ্ছা বিনিময়ে বিজয়ী প্রার্থী গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা নেত্রকোণা- ৪ আসনে লুৎফুজ্জামান বাবর বিজয়ী সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ বিপুল ভোটে বিজয়ী প্রার্থী মাহমুদুর রহমান মান্না জামানত হারালেন

সাভারে ভুয়া ওরেন্টে গ্রেফতার করতে এসে ৩ প্রতারক ধরা

মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময়: রবিবার, ১ জুন, ২০২৫
  • ২৫৬ সময় দেখুন
সাভারে ভুয়া ওরেন্টে গ্রেফতার করতে এসে ৩ প্রতারক ধরা
সাভারে ভুয়া ওরেন্টে গ্রেফতার করতে এসে ৩ প্রতারক ধরা

সাভারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) পরিচয়ে এক হোটেল দোকানীকে ভুয়া ওরেন্ট দেখিয়ে গ্রেফতার করতে এসে পুলিশের হাতে আটক হয়েছে তিন প্রতারক।

গতকাল রাতে সাভারের রাজফুলবাড়িয়ার রাজাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গভীর রাতে রাজফুলবাড়িয়ার রাজাঘাট এলাকায় হোটেল দোকানী সাইফুল ইসলামকে মাদক ব্যবসায়ী আখ্যা দিয়ে পুলিশের এসবি পরিচয় দিয়ে ভুয়া ওরেন্ট দেখিয়ে গ্রেফতার করতে আসেন প্রতারক মাহমুদ আরাফাত সোহান, তার সহযোগী শাওন ও ভাড়াটে গাড়ির ড্রাইভার হাসনাত।

পরে বিষয়টি ওই হোটেল ব্যবসায়ীর সন্দেহ হলে তিনি এলাকাবাসীকে খবর দিলে এলাকাবাসী এক জোট হয়ে তাদেরকে আটক করে। এসময় তারা ভুয়া এসবির আইডি কার্ডও দেখান। পরে এলাকাবাসী সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গাড়িসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।

এদিকে আটকের সময় ভুয়া এসবি পরিচয়দানকরী প্রতারক মাহমুদ আরাফাত সোহান পুলিশের সামনেই এলাকাবাসীদের হত্যা করার হুমকি ধামকি প্রদান করেন।

এলাকাবাসী আরও জানায় ওই ভুয়া এসবি কর্মকর্তা রাজফুলবাড়িয়ার পুলিশ টাউনে ভাড়া থেকে এসব অপরাধ মুলক কর্মকাণ্ড করে আসছিলো। তাদের চাঁদাবাজি ও অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠিত হয়ে পড়েছিল। এর আগেও তারা রাজফুলবাড়িয়া এলাকায় এসবির পরিচয় দিয়ে চাঁদাবাজি করেছিলো বলেও বলেন তারা।

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে আসামিদের দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD