মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
তালাশ বিডি’র প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম নবীনগরে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন কর্তৃক ফ্রী চক্ষু শিবির সম্পন্ন রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। ময়মনসিংহ সদর-৪ আসনে ধানের শীষের মনোনয়নপত্র জমা দিলেন আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সাথে নিয়ে জামায়াত প্রার্থী কামরুল আহসানের মনোনয়নপত্র দাখিল লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার পুলিশ সুপার জামালপুর কর্তৃক বকশিগঞ্জ থানা পরিদর্শন- ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

স্রোতের পানিতে ডুবে প্রাণ গেল দুই সহোদর বোনের!

নিহারেন্দু চক্রবর্তী,(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
  • আপডেটের সময়: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২১৫ সময় দেখুন
স্রোতের পানিতে ডুবে প্রাণ গেল দুই সহোদর বোনের!
স্রোতের পানিতে ডুবে প্রাণ গেল দুই সহোদর বোনের!

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাঠে গরু আনতে গিয়ে স্রোতের পানিতে ডুবে দুই সহোদর বোন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

শুক্রবার (৩০মে) বিকালে উপজেলা গোকর্ণ ইউনিয়নের আকাশিয়া বিলে এ ঘটনা ঘটে। পরে শনিবার (৩১মে) সকালে তাদের লাশ পাওয়া যায়।

নিহতরা হলেন গোকর্ণ ইউনিয়নের মধ্য পাড়ার মিনার আলীর কন্যা মারিয়া(১১) ও তানিয়া(৮)। কিছুদিন হল মিনার আলী প্রবাসী হয়েছেন। চার সন্তানের মধ্যে ওরা দুইজন বড়।

নিহতের পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, অন্যান্য দিনের মত শুক্রবার দুপুরে আকাশিয়া বিলে গরু আনতে যায় মারিয়া ও তানিয়া। গরু আনতে গিয়ে তারা দুইবোন খেলাধুলা করতে থাকে। পরে বিকাল চারটার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হলে গরু নিয়ে আসার পথে আকাশিয়া বিলের বেড়িবাঁধ এলাকায় সাঁতরে নদী পাড় হওয়ার সময় স্রোতের টানে তারা পানিতে ডুবে যায়। এর পর অনেকে খোজাখুজির করে শনিবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতের চাচা দুলাল মিয়া বলেন, মাঠে গরু আনতে গিয়ে আসার সময় আমার ভাতিজিরা স্রোতের টানে ডুবে যায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ অনেক চেষ্টা করে তাদের লাশ উদ্ধারের জন্য। পরে শনিবার সকালে তাদের লাশ পাই আমরা।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.খাইরুল আলম বলেন,ঘটনাস্থলে পুলিশ গেছে, তদন্ত করে লাশ দাফনের অনুমতি দেওয়া হবে।
নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাসরিন বলেন, রাতে শোনা মাত্রই আমি এসিল্যান্ডকে ঘটনাস্থলে পাঠিয়েছি। সকালে ডুবুরি দল আসার আগেই তাদের লাশ ভেসে উঠেছে। ঘটনাটি খুবই মর্মান্তিক।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD