মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
তালাশ বিডি’র প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম নবীনগরে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন কর্তৃক ফ্রী চক্ষু শিবির সম্পন্ন রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। ময়মনসিংহ সদর-৪ আসনে ধানের শীষের মনোনয়নপত্র জমা দিলেন আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সাথে নিয়ে জামায়াত প্রার্থী কামরুল আহসানের মনোনয়নপত্র দাখিল লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার পুলিশ সুপার জামালপুর কর্তৃক বকশিগঞ্জ থানা পরিদর্শন- ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ছাতকে জাহিদপুর দাখিল মাদ্রাসায় শিক্ষক সম্মাননা ও পুনর্মিলনী অনুষ্ঠিত

সেলিম মাহবুব,ছাতকঃ
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৫৯ সময় দেখুন
ছাতকে জাহিদপুর দাখিল মাদ্রাসায় শিক্ষক সম্মাননা ও পুনর্মিলনী অনুষ্ঠিত
ছাতকে জাহিদপুর দাখিল মাদ্রাসায় শিক্ষক সম্মাননা ও পুনর্মিলনী অনুষ্ঠিত

সুনামগঞ্জের ছাতক উপজেলার অন্যতম পুরাতন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জাহিদপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক সম্মাননা ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  সোমবার(২৬ মে) বেলা ১১ টায় দাখিল ২০১১ ব্যাচের প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্যোগে এই। মাদ্রাসা হলরুমে এই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আমাদের মনন ও স্বপ্নগুলোকে যারা মনে ধারণ করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের প্রিয় শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানাতে মিলিত হন এক অপূর্ব মিলনমেলায়। ২০২৫ সালের এই ২৬ মে সোমবার, দীর্ঘ প্রতীক্ষিত এই আয়োজনে উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা মোঃ নুরুল হক। এসময়ে বক্তব্যে তিনি বলেন, “একজন শিক্ষকের সত্যিকারের সফলতা তখনই আসে, যখন তার শিক্ষার্থীরা কৃতজ্ঞতা ও ভালোবাসা নিয়ে ফিরে আসে। আজকের এই আয়োজন সেই মূল্যবান উদাহরণ। এদিন মোট ১৯ জন শিক্ষককে সম্মাননা স্মারক (ক্রেস্ট) ও নগদ অর্থ হাদিয়াও তুলে দেওয়া হয়, যা শিক্ষার্থীদের পক্ষ থেকে ভালোবাসা ও কৃতজ্ঞতার এক অনন্য উপহার হিসেবে গ্রহণ করেন তাঁরা। এই সম্মাননা প্রদান করেন দাখিল ২০১১ ব্যাচের ৪০ জন ছাত্রছাত্রী, যাঁদের মধ্যে ৯ জন প্রবাসে থাকলেও সকলে একত্রে অংশগ্রহণ করেছেন এই আয়োজনে। দেশ-বিদেশে অবস্থান করেও তাঁরা ঐক্যবদ্ধভাবে এই শ্রদ্ধা জ্ঞাপনে যুক্ত ছিলেন, যা অনুষ্ঠানটিকে করে তোলে আরও তাৎপর্যময় ও অনন্য। শিক্ষকদের হাতে স্মারক ও হাদিয়া তুলে দেওয়ার সময় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়, অনেকেই চোখের জল ধরে রাখতে পারেননি। অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা তাদের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে, শিক্ষকদের অবদান, ও মাদ্রাসার প্রতি ভালোবাসা স্মরণ করেন। অনেকে বলেন, “আমাদের জীবনে যা কিছু অর্জন, তার ভিত্তি এই মাদ্রাসা। আজ এখানে ফিরে আসতে পেরে আমরা গর্বিত। দীর্ঘ সময় পর সহপাঠী ও শিক্ষকদের সাথে মিলিত হয়ে দাখিল ২০১১ ব্যাচের শিক্ষার্থীরা দিনটি স্মরণীয় করে রাখেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এমন অনুষ্ঠান আরও বড় পরিসরে আয়োজন করা হবে। মোঃ সফিকুল ইসলাম এর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী সহ এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD